২০ নভেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় পৌর কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে অভিনব কায়দায় প্রতারণা

গলার আওয়াজ নকল করে হচ্ছে প্রতারণা যাকে বলা হয় ভয়েস ক্লোনিং। সম্প্রতি এমনই এক জালিয়াতির খপ্পরে পড়েছেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী। তার নাম ভাঙ্গিয়ে অভিনব কায়দায় প্রতারণা অভিযোগ পাওয়া গেছে। ভয়েস ক্লোনিংয়ের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তার ঘনিষ্ঠ জনরা।

বারবার নির্বাচিত ২ নং ওয়ার্ড কাউন্সিলর জেহিন সিদ্দিকীর নাম ব্যবহার করে ও হুবুহু ভয়েস ক্লোনিং করে অর্থ আদায়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র।

সপ্তাহখানেক পুর্বে পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকীর নাম ও ভয়েস নকল করে মোবাইল ফোনে বিশেষ অসুবিধার কথা জানিয়ে প্রতারক চক্রটি তার ঘনিষ্ঠ জনদের কাছ থেকে অভিনব কায়দায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

সংঘবদ্ধ চক্রটি প্রতারণার টোপ হিসেবে ব্যবসায়ী ও ঘনিষ্ঠ জনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছিল। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ব্যপারে পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী মুঠোফোনে বলেন, প্রতারক চক্রটি আমার নাম পরিচয় দিয়ে ও ভয়েস নকল করে বিভিন্ন অসুবিধার কথা বলে ঘনিষ্ঠ জনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। শুক্রবারে ভুক্তভোগী দু’জনের আমার সাথে দেখা হলে পুরো বিষয়টি আমি জানতে পারি। পরে প্রতারিতদের মোবাইল নাম্বার দ্বারা বড়লেখায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আইনী প্রক্রিয়ায় কারণে প্রতারক চক্রের মোবাইল নাম্বারটি এখন প্রকাশ কর যাচ্ছে না। তবে চক্রটিকে গ্রেপ্তারের ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসময় তিনি আরোও বলেন, আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ব্যাতিত কারো সাথে অন্য কোনো নাম্বার থেকে যোগাযোগ করলে নাম্বারটি চিহ্নিত করে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০