২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচার সড়ক শৃঙ্খলা কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারাভিযান

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে যানজট নিরসনে সড়ক শৃঙ্খলা কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বড়লেখা পৌর শহরের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত প্রখর রোদের মধ্যেও যানজট নিরসনে সড়ক শৃঙ্খলা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন, আব্দুল হামিদ, শাহাব উদ্দিন, জাকারিয়া আহমদ, ছায়দুল আহমদ, সাহেদ আহমদ পাবেল প্রমুখ।
এছাড়াও বড়লেখা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, ট্রাফিক পুলিশ বাবু বিপ্লব, বিল্লাল হোসেন, হাদিকুল ইসলাম এবং কমিনিউটি পুলিশ আদম আলী, সঞ্জয়সহ প্রশাসনের অন্যান্য সদস্য সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা প্রশাসন ও নিসচার যৌথ প্রচেষ্টায় সড়ক শৃঙ্খলা এবং যানজট বিহীন থাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মুবারক র‍্যালী নির্বিঘ্নে সম্পন্ন হয়।

অতি গরম ও প্রচন্ড তাপমাত্রার মধ্যে নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জ্ঞাপন করেন বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। এছাড়াও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালীর আয়োজক কমিটির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, অতি গরমে ও প্রচন্ড দাবদাহের মাঝে আজ দীর্ঘ সময় যানজট নিরসনে নিসচার সড়ক শৃঙ্খলা কার্যক্রমের জন্য আমরা নির্বিঘ্নে র‍্যালী সম্পন্ন করেছি। যেখানেই সমস্যা, সেখানেই তরিৎ গতিতে হাজির হয় নিসচার সড়ক যোদ্ধারা যা আমরা অতিথের ন্যায় বর্তমানেও দেখছি। নিসচার সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন কার্যক্রম প্রশংসার দাবি রাখে এই সংগঠনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০