বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ, শোক প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

 

 

ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি। ’ হামলায় তিনি আতঙ্কিত উল্লেখ করে বলেন, ‘আমি বিপর্যস্ত বোধ করছি।’ বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুরোধ জানান। এ সময় প্রফেসর ইউনূস আহত সৈন্যদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি মরদেহ দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

 

 

গুতেরেস প্রধান উপদেষ্টাকে জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বাংলাদেশি সেনাদের চিকিৎসা ও সরিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

 

 

ফোনালাপে প্রফেসর ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন করবে। বাংলাদেশ সফলভাবে নির্বাচন পরিচালনা করবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন গুতেরেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০