২৯ জানুয়ারী ২০২৩, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের গুলিতে ওড়িশার মন্ত্রী নিহত

ছবি:সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস পুলিশ কর্মকর্তার গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ন্ত্রীকে গুলি করেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক।

পুলিশ জানায়, মন্ত্রীকে গুলি চালানো ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে নব কিশোর দাসের বুকে গুলি চালানো হয়। পরে তাকে উদ্ধার করে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রীর হৃদযন্ত্রে বুলেটের আঘাত লেগেছে এবং তার দেহে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়, আঘাতের ক্ষত সারাতে এবং হৃদস্পন্দন বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাকে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পরেও তাকে ফিরিয়ে আনা যায়নি এবং তিনি মারা যান।

রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, নব কিশোর দাসের মৃত্যু ওড়িশার জন্য বড় ধরনের ক্ষতি।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি (নব কিশোর দাস) সরকার এবং দল, উভয়ের জন্যই একজন সম্পদ ছিলেন। তিনি স্বাস্থ্য বিভাগে জনগণের সুবিধার জন্য অনেক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেছেন।

ঘটনা তদন্তের জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন তিনি।

এর আগে, মন্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোপাল দাস।

পুলিশ জানায়, স্থানীয়দের হাতে ধরা পড়েছে গোপাল দাস এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নব কিশোর দাস গাড়ি থেকে নামলেই তাকে গুলি করা হয়। হামলার পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, নব কিশোর দাসের বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। লোকেরা আহত মন্ত্রীকে তুলে একটি গাড়ির সামনের সিটে বসানোর চেষ্টা করছেন।

 

তথ্য সূত্র এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

১০

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

১১

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১২

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১৩

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১৪

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৫

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৬

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৭

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৮

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৯

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

২০