বাংলা সংবাদ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেকে নামানোর পরিকল্পনা ট্রাম্পের

পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে চান। ট্রাম্পের প্রশাসন ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে চায়। এই প্রস্তাবিত বাজেট ছেটে ফেলার ফলে আফ্রিকা ও ইউরোপের অন্তত ৩০টি মার্কিন কূটনৈতিক মিশন বন্ধ হয়ে যেতে।

 

হোয়াইট হাউসের বাজেট দপ্তর (ওএমবি) থেকে পাঠানো এক অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট ধরা হয়েছে ২৮.৪ বিলিয়ন ডলার। যেখানে ২০২৫ সালে তা ছিল ৫৪.৪ বিলিয়ন ডলার। বন্ধ হতে পারে দূতাবাস ও কনস্যুলেট একটি আলাদা নথিতে বলা হয়েছে, যেসব মিশন বন্ধ করার সুপারিশ করা হয়েছে তার মধ্যে ১০টি দূতাবাস ও ১৭টি কনস্যুলেট রয়েছে। দূতাবাসগুলো অবস্থিত- ইরিত্রিয়া, গ্রেনাডা, লেসোথো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ, কঙ্গো, গাম্বিয়া, দক্ষিণ সুদান, মাল্টা ও মালদ্বীপে।

 

এছাড়া বেশকিছু কনস্যুলেট বন্ধের সুপারিশ করা হয়েছে। এসব কনস্যুলেটের অধিকাংশ ইউরোপে অবস্থিত। এছাড়া দক্ষিণ কোরিয়ার বুসান, দক্ষিণ আফ্রিকার ডারবান, ইন্দোনেশিয়ার মেডান এবং ক্যামেরুনের ডুয়ালাতেও মার্কিন কনস্যুলেট বন্ধের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডির মাধ্যমে বিদেশে সহায়তা প্রদানও ব্যাপকভাবে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এ সহায়তা ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৬ দশমিক ৯ বিলিয়নে নামিয়ে আনা হবে।

 

এছাড়া ইউএসএআইডি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা রয়েছে এবং এর কিছু কার্যক্রম পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করা হবে। ফেব্রুয়ারি থেকেই প্রায় পাঁচ হাজার প্রকল্প বন্ধ করা হয়েছে এবং হাজার হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, যেমন বিখ্যাত ফুলব্রাইট প্রোগ্রামও বাতিলের প্রস্তাব করা হয়েছে। নথিতে বলা হয়েছে, বিদ্যমান আন্তর্জাতিক দুর্যোগ সহায়তা ও শরণার্থী কর্মসূচি বাতিল করে নতুন দুটি প্রোগ্রাম চালু করা হবে। এগুলো হলো ২.৫ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক মানবিক সহায়তা ও ১.৫ বিলিয়ন ডলারের রাষ্ট্রপতির জরুরি শরণার্থী ও অভিবাসন কর্মসূচি। এগুলো দেশের ভিতরে ও বাইরে নতুন সংকটের সময় কাজে লাগানো হবে।

 

সূত্র : রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০