১ অক্টোবর ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা বড়লেখার রোদেলা

নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা বড়লেখার রোদেলা
ছবিঃ সাবরিন আরিয়ান রোদেলা।

সাবরিন আরিয়ান রোদেলা। বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের শিক্ষার্থী। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক ২০২২ এর জাতীয় নৃত্য প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধভিত্তিক বিভাগে দেশ সেরা হবার গৌরব অর্জন করে বড়লেখার রোদেলা ও তার দল।

রোদেলা শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিনের মেয়ে। সারা দেশের ৫০টি জেলা এবং সেসব জেলার অন্তর্ভুক্ত উপজেলা পর্যায়ে নৃত্যশিল্পীদের অংশগ্রহণে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। সৃজনশীল, লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের আলোকে সাজানো আয়োজনে তিনটি শাখায় বয়সভিত্তিক

প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ সাতটি বিষয়ের শিল্পীদের নিয়ে গত ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। আর চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম.পি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক এবং সপ্তম বয়স ও বিষয়ভিত্তিক জাতীয়

নৃত্য প্রতিযোগিতা ২০২২ এর উৎসব কমিটির আহ্বায়ক আবদুল মতিন। স্বাগত বক্তৃতা দেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
শরতের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পুরস্কার প্রদানের সঙ্গে ছিল প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের বৈচিত্র্যময় নৃত্য পরিবেশনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০