বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্কবার্তা জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে। নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে।

মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের করণীয় হিসেবে পরামর্শ দিয়েছে ঢাকার দূতাবাস। যেকোনো ধরনের সহায়তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে যোগাযোগের উপদেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।

 

 

এর আগে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। এরপর এই সতর্কবার্তা জারি হলো।

 

 

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০