৬ ডিসেম্বর ২০২২, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাবিলা ইসলাম জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত

নাবিলা ইসলাম জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত

যুক্তরাষ্ট্রে গত ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ (নিম্নকক্ষ) ও সিনেটের (উচ্চকক্ষ) নিয়ন্ত্রণ নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের মধ্যে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

ওই নির্বাচনে বহু বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বিজয়ী চার বাংলাদেশির মধ্যে জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেক্টিকাট স্টেট সিনেটর মো. মাসুদুর রহমান রয়েছেন। তারা প্রত্যেকেই ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল খান।

নাবিলা ইসলাম জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবার নির্বাচন করেই জয়ী হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। নাবিলার নির্বাচনী প্রচারণার জন্য ২০১৯ সালের ১১ই ফেব্রুয়ারি ‘নাবিলা ফর জর্জিয়া’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেইজ খোলা হয়েছিল। ওই পেইজটিকে ফলো করছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভেরিফাইড পেইজ। এবারের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে নাবিলার পেইজটি থেকে তার পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল।

সিনেটর নির্বাচিত হওয়ার পর অনেকেই দ্বিধান্বিত ছিলেন নাবিলার নামের শেষে ‘ইসলাম’ রয়েছে কিনা। গত ১২ নভেম্বর নাবিলার পেইজ থেকে লেখা হয়েছে: ‘যারা জানতে চাইছিলেন, আমার নামের শেষে সত্যিই ইসলাম কিনা। (তাদের বলছি) হ্যাঁ এটাই আমার নাম। সিনেটর-ইলেক্ট (নির্বাচিত) ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১০

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১১

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১২

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৩

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৪

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৫

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

১৬

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

১৭

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১৮

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১৯

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

২০