বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২১ নভেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটকীয় জয়ে আনন্দ নয়—ভুলেই অবাক আকবর

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটি যেন বাংলাদেশের ‘এ’ দলের স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা। ১৯৪ রানের বিশাল সংগ্রহ, দারুণ উইকেট টুকটাক, আবার ভয়ানক ফিল্ডিং ভুল—সব মিলিয়ে ম্যাচটি গড়াল শেষ বল, তারপর সুপার ওভার, তারপরও নাটক। শেষ পর্যন্ত সুয়াশ শর্মার এক ওয়াইডে বাংলাদেশ ফাইনালের টিকিট হাতে পেলেও ম্যাচ শেষে যেন পুরো আলোটাই কেন্দ্রীভূত হলো এক ব্যক্তিকে ঘিরে—অধিনায়ক আকবর আলী।

 

নিজের করা ভয়াবহ ভুলে ম্যাচটা হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল—এটা উপলব্ধি করেই ম্যাচশেষে সরাসরি ক্ষমা চাইলেন তিনি। শেষ বলে ভারতের দরকার ছিল শেষ বলে ৪ রান। বলটি মিডউইকেটে গিয়ে থামল। ব্যাটাররা নিলেন দুই রান। এখানেই সুযোগ ছিল ম্যাচ জিতে নেওয়ার—কিন্তু স্টাম্পে লাগাতে গিয়ে আকবর বলটি ছুঁড়ে ফেললে ভারতের ব্যাটাররা আরেকটি রান নিয়ে ম্যাচ টাই করে ফেলেন। ফিল্ডিং ক্যাচ–মিস থেকে শুরু করে ওভার–ম্যানেজমেন্ট—পুরো ম্যাচে যেভাবে ভুল জমতে থাকে, আকবরের থ্রো–মিস যেন সেই কাহিনির চূড়ান্ত দৃশ্য।

 

ম্যাচশেষে আকবর নিজেই বললেন, “শুরুতেই সবার কাছে ক্ষমা চাইছি। জানতাম তাদের ৪ রান দরকার ছিল, কিন্তু জানি না মাথায় কী হলো যে থ্রো করে ফেললাম।” সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ১ রান।তবু অভিজ্ঞ ইয়াসির আলী রাব্বি ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন—আরো একবার ম্যাচ গড়ায় টানটান উত্তেজনায়। শেষ পর্যন্ত রক্ষা হয় ভারতীয় বোলার সুয়াশ শর্মার ওয়াইডে। বাংলাদেশ নিশ্বাস ফেলতে পারেন, কিন্তু ততক্ষণে সমালোচনার ঝড় উঠেছে আকবরকে ঘিরে।

 

আকবর ম্যাচসের পরে স্পষ্ট বললেন “শুরুতে (হাবিবুর রহমান) সোহানের সঙ্গে আমরা ভেবেছিলাম ১৮০ হলেই খুশি। শেষ দিকে রাব্বি ও মেহেরব যেভাবে শেষ করেছে—দুর্দান্ত ছিল।” কিন্তু পরে নিজের দলকেই কঠোরভাবে সমালোচনা করেন তিনি “ক্যাচ–মিস আর ফিল্ডিং ভুলে ম্যাচটা সুপার ওভারে চলে যায়।”

 

ম্যাচের শেষ অংশের মানসিক চাপ এখনও ঝেড়ে ফেলতে পারেননি তিনি। আকবর বলেন “গত ২০ মিনিটে কী হলো এখনও বুঝতে পারছি না। আলোচনা করে ফাইনালের জন্য প্রস্তুতি নেব।” জিতে ফাইনালে উঠলেও বাংলাদেশকে সামনে তাকাতে হচ্ছে আরও সতর্ক দৃষ্টিতে। ব্যাটিং–বোলিং যেখানে উজ্জ্বল, সেখানে বারবার ফিল্ডিং ভুল বড় সাবধানবাণী—যা আগামী ম্যাচেই বড় মূল্য নেওয়ার ক্ষমতা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১০

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১২

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৩

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৪

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৫

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৬

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৭

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৮

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৯

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

২০