বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির দায়ে দুই দেশের নেতাকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে দুই দেশের নেতার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ মার্শাল আইল্যান্ডস ও পালাউয়ের দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে ‘গুরুতর দুর্নীতির’ অভিযোগ উঠেছে। এজন্য তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের কর্মকাণ্ড ওই অঞ্চলে চীনের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পালাউয়ের সিনেট প্রেসিডেন্ট হকনস বাউলেস এবং মার্শাল আইল্যান্ডসের সাবেক মেয়র অ্যান্ডারসন জিবাস দুর্নীতিতে জড়িত ছিলেন। ফলে তাদের ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যমে লেখেন, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ আত্মসাৎ বা মার্কিন স্বার্থ হুমকির মুখে ফেললে তার পরিণতি ভোগ করতে হবে।

পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, বাউলেস পালাউয়ে চীনের স্বার্থে কাজ করার বিনিময়ে ঘুষ নিয়েছেন। মাইক্রোনেশিয়ার ছোট দ্বীপরাষ্ট্র পালাউ এখনও তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, যা বেইজিংয়ের বিরোধিতার কারণ। অন্যদিকে জিবাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিকিনি রিসেটেলমেন্ট ট্রাস্টের অর্থ অপব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্র-সমর্থিত এই তহবিলটি মার্শাল আইল্যান্ডসের বিকিনি অ্যাটলে পারমাণবিক বোমা পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গঠিত হয়েছিল। ২০১৭ সালে তহবিলটির পরিমাণ ছিল প্রায় ৫৯ মিলিয়ন ডলার। পরে এর নিয়ন্ত্রণ স্থানীয় কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের ফেব্রুয়ারি নাগাদ তহবিলের অর্থ মাত্র ১ লাখ ডলারে নেমে আসে । এ সময়ে ভুক্তভোগীদের অর্থ প্রদান বন্ধ হয়ে যায়।

 

 

মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, তহবিলের অর্থ চুরি ও অপব্যবহারের ফলে কর্মসংস্থান হ্রাস, খাদ্যসংকট ও যুক্তরাষ্ট্রে অভিবাসন বেড়েছে। এতে জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চীনের মতো ‘বিদ্বেষী শক্তি’র প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। পালাউ ও মার্শাল আইল্যান্ডস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অধীনে ছিল এবং পরে স্বাধীনতা লাভ করে। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তির আওতায় রয়েছে। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা নিয়ন্ত্রণ বজায় রাখে।

 

 

তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির কারণে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা এসব দ্বীপদেশ জলবায়ু পদক্ষেপে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে আসছে।

 

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত এবং মার্কিন স্বার্থ রক্ষার অংশ। জনস্বার্থের ক্ষমতা ব্যক্তিগত লাভে ব্যবহারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। এই পদক্ষেপ বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১০

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১২

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৩

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৪

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৬

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৭

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৮

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৯

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

২০