২১ জুন ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লি থেকে শেখ হাসিনা কী নিয়ে আসেন, আমরা দেখব : ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নাই। বরং বাংলাদেশের জনগণ তারেক রহমানের সঙ্গে আছে। তার প্রমাণ ৭ জানুয়ারির নির্বাচন, তার প্রমাণ চার ধাপে উপজেলা নির্বাচন… এসব নির্বাচনে কোনো মানুষ ভোটকেন্দ্রে যায় নাই। ভাইয়ে ভাইয়ে নির্বাচন দিয়ে ডামি নির্বাচনের সেই সরকারপ্রধান আজকে আবার দিল্লি যাচ্ছেন।

 

কী নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে এলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবে না। রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে ভারতীয় রেল কর্তৃপক্ষের বাংলাদেশের মাটির ওপর দিয়ে রেললাইন স্থাপন পরিকল্পনার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ হয়।
দুপুর ২টায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি রওনা হবেন। দিল্লির হায়দরাবাদ হাউসে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক রয়েছে।

 

‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন’

 

ফারুক বলেন, বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, ভারত তুমি বন্ধু থাকো।কিন্তু বন্ধু বলে আজকে আমাদের সব কিছু কেড়ে নিয়ে যাবে, আমার ন্যায্য পানির হিস্যা থেকে আমাদের বঞ্চিত করবে…. বাংলাদেশের জনগণ গরিব হতে পারে, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আপনাদের (ভারত) জানিয়ে দিতে চাই, বাংলাদেশের নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আপনাকে দিতেই হবে।
তিনি আরো বলেন, আপনারা বাংলাদেশের ওপর দিয়ে রেললাইন নির্মাণ করবেন আর সেই রেলে করে ক্যান্সারের নমুনা পাওয়া এমন সব পণ্যসামগ্রী অন্য প্রান্তে নিয়ে যাবেন, তা কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, একাত্তর সালে আমরা হাফ প্যান্ট পরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি… রাওয়ালপিণ্ডির পিঞ্জির ভেঙে চুরমার করে দিয়েছি… তাই বলে আবার আমরা দিল্লির আগ্রাসন মেনে নেব, বাংলাদেশের মানুষ তা কখনো জীবন থাকতে গ্রহণ করবে না। আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শরিক হই।

 

অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে আজকে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা এই সরকারের সৃষ্টি। আপনারা (সরকার) দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন, মানুষকে দুই বেলা পেটভরে খাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি এমন এক বাজেট ঘোষণা করেছেন, যেখানে আমি আমার উপার্জিত অর্থের কর দেব আর যারা কোটি কোটি টাকা ডলার চুরি করে ১৯ শতাংশ কর দিয়ে বৈধতা আনবে, তাদের আমাদের সঙ্গে সমান করে দিয়েছেন।

 

তাই এই সরকার লুটেরাদের সরকার, দুর্নীতিবাজদের সরকার। এই ভারতপ্রীতির সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী নাগরিক পরিষদকে আমি আহ্বান জানাব, আমাদের জীবন থাকতেও তাদের এসব অন্যায়-অত্যাচার গ্রহণ করা হবে না।

 

‘আজিজ-বেনজীর-আসাদুজ্জামান এখন কোথায়’

 

ফারুক বলেন, আমরা বলতে চাই, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখতে পারেন, খালেদা জিয়াকে জেলে রাখতে পারেন; কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনে ব্যর্থ হয় নাই। কিছুসংখ্যক আমলা, কিছুসংখ্যক পুলিশ কর্মকর্তা, যারা বাংলাদেশে আজকে অন্যায়ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত। তার প্রমাণ আজিজ, বেনজীর ও আসাদুজ্জামান মিয়া। এই আজিজ-বেনজীর-আসাদুজ্জামান মিয়া- আপনারা এখন কোথায়?

 

জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এইচ এম সাইফ আলী খান, আ ক ম মোজাম্মেল, শাহ নেছারুল হক, তাঁতীদলের কাজী মনিরুজ্জামান মুনির, কৃষক দলের ভিপি ইব্রাহিম, উলামা দলের কাজী আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০