৪ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েট বিমানবন্দরের লাগেজে মিলল ডলফিনের মাথার খুলি

ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরের কাস্টমস অফিসাররা একজন যাত্রীর লাগেজে ডলফিনের মাথার খুলি খুঁজে পেয়েছে।

খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।

সূত্র জানায় একটি লাগেজের রুটিন এক্স-রে করার সময় ইউএস কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন এজেন্টরা ভিতরে একটি খুলি-আকৃতির বস্তু দেখতে পান। পরে এটিকে সীমান্ত নিরাপত্তা এবং ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তারা আরও পরীক্ষা করে ডলফিনের খুলিটি শনাক্ত করে।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের একটি সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ট্রানজিটের সময় লাগেজটি মালিকের কাছ থেকে আলাদা করা হয়েছিল এবং পুনঃপ্রবেশ করার সময় স্ক্রিন করা হয়েছিল৷

‘বন্যপ্রাণী আইটেম, বিশেষ করে সুরক্ষিত প্রাণীদের শিকার নিষিদ্ধ,’ লোকাল বন্দর পরিচালক রবার্ট লারকিন বলেন।

‘আমরা বন্যপ্রাণী চোরাচালানকে গুরুত্ব সহকারে নিই। বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষার জন্য ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসে আমাদের ফেডারেল অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি।’

মার্কিন কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা জানায়, ডলফিনের খুলিটি আরও তদন্তের জন্য ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের আইন প্রয়োগকারী বন্যপ্রাণী পরিদর্শকদের অফিসে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ডলফিন এবং অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের আইনের অধীনে সুরক্ষিত করা হয়েছে। সেইসাথে বিপন্ন প্রজাতিদের আইনের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। আইনের বিধিনিষেধ অনুযায়ী এসব প্রাণীদের চামড়া এবং হাড়সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রিত করা হয়েছে।

আরও পড়ুনঃ মিশিগানে আবারও বেড়েছে জ্বালানির দাম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১০

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১১

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১২

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৩

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৪

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৫

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৬

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৭

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১৮

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৯

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

২০