বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
২০ ডিসেম্বর ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাইভারসিটি ভিসা লটারি সাময়িকভাবে স্থগিত করল যুক্তরাষ্ট্র

ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম।

 

 

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে নোয়েম বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমি অবিলম্বে ইউএসসিআইএসকে ডিভি প্রোগ্রাম স্থগিত করতে বলেছি, যাতে এই বিপর্যয়কর কর্মসূচির মাধ্যমে আর কোনো আমেরিকান ক্ষতির মুখে না পড়েন।’ তিনি জানান, ব্রাউন ইউনিভার্সিটির গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি এই ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমেই গ্রিন কার্ড পেয়েছিলেন। অভিযুক্ত ওই ব্যক্তি পর্তুগালের নাগরিক ছিলেন এবং প্রায় দুই দশক আগে ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ৪৮ বছর। নোয়েম বলেন, ‘এই ভয়ংকর ব্যক্তিকে কখনোই আমাদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল না।’

গত সপ্তাহে ব্রাউন ইউনিভার্সিটিতে সংঘটিত ওই বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত ৯ জন আহত হন। পরে বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি স্টোরেজ স্থাপনায় সন্দেহভাজন ব্যক্তিকে আত্মঘাতী আঘাতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

 

এদিকে তদন্তকারীরা ধারণা করছেন, ওই ব্যক্তি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক নুনো এফ জি লোরেইরো হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত। গত সোমবার বোস্টনে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি লিয়া বি ফোলি। ডাইভারসিটি ভিসা লটারি কর্মসূচি যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দিতে বহু বছর ধরে চালু ছিল। তবে সাম্প্রতিক এই ঘটনায় কর্মসূচিটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: ডয়চে ভেলের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০