বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৭ ডিসেম্বর ২০২৫, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সমর্থন ৩৯%-এ নেমে এসেছে, অর্থনীতি নিয়ে অসন্তুষ্টি: রয়টার্স/ইপসোস জরিপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তাঁর বর্তমান মেয়াদের সর্বনিম্নের কাছাকাছি নেমে এসেছে। প্রধানত অর্থনীতি ব্যবস্থাপনায় ভোটারদের অসন্তুষ্টির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা এতটা নিচে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে।

 

 

জরিপে ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেন বলে জানিয়েছেন। অথচ গত ডিসেম্বরের শুরুতে তা ছিল ৪১ শতাংশ পয়েন্ট। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে পরিচালিত এক জরিপে ৩৮ শতাংশ পয়েন্ট ছিল। সর্বশেষ জরিপটি অনলাইন চালানো হয়েছে। তিন দিনে এতে ১ হাজার ১৬ জন মতামত দিয়েছেন। এই জরিপ ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ তিন শতাংশ পয়েন্ট। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন তাঁর জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ পয়েন্ট। কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে তাঁর জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা এর বড় কারণ।

 

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউনের মধ্য দিয়ে গেছে। এ কারণে বর্তমান জরিপের জন্য অর্থনীতিসংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ বিঘ্নিত হয়েছে। তবে অনেক অর্থনীতিবিদ মনে করেন, ট্রাম্প বিশ্বের দেশে দেশে নতুন যে শুল্ক আরোপ করেছে, তা যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে বড় ধাক্কা দিয়েছে। ফলে নিয়োগ কমেছে। জরিপে দেখা গেছে, ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন, তা সমর্থন করেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। চলতি বছর ট্রাম্পের যেসব কাজ দেশটির নাগরিকেরা সবচেয়ে কম সমর্থন করেছেন, সেগুলোর মধ্যে তাঁর অর্থনৈতিক ব্যবস্থাপনা সবার তলানিতে রয়েছে।

 

ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যে তাঁর সার্বিক কাজ নিয়ে ৮৫ শতাংশের সমর্থন রয়েছে, যা আগের জরিপের সমান। তবে দলীয় ভোটারদের মধ্যে তাঁর অর্থনীতিসংক্রান্ত নীতিমালা নিয়ে সমর্থন কমে ৭২ শতাংশে নেমে এসেছে। চলতি মাসের শুরুতে তা ছিল ৭৮ শতাংশ।

 

 

 

অর্থনীতিকে সঠিক পথে নিয়ে আসাই ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাঁর আগের ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের সময় উচ্চ মূল্যস্ফীতি কারণে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতি বর্তমানে ৩ শতাংশের কাছাকাছি ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে থাকাটা অর্থনীতির জন্য ভালো। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন ২৭ শতাংশ মানুষ, যা চলতি মাসের শুরুতে ছিল ৩১ শতাংশ।

 

 

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০