বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুখবর পেলেন সাকিব আল হাসান

সাত আসর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। ২০০৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন সাকিব-শান্তরা। তার আগে সুখবর পেলেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে উপরে উঠেছেন তিনি।

টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সবার ওপরে থেকেই বিশ্বকাপ শুরু করেন সাকিব। শুরুর পর জায়গা হারান, এরপর সেটি ফিরেও পান। ফের শীর্ষস্থান হারিয়ে এক লাফে পাঁচে নেমে যান সাকিব। এবার আবারও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি।

শীর্ষে উঠতে না পারলেও ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে অলরাউন্ডারের তালিকায় সাকিব আছেন তিনে। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তার রেটিং পয়েন্ট ২৩১। দুইয়ে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙার রেটিং ২২২। সাকিবের রেটিং পয়েন্ট ২১৮।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। চলমান আসর শুরুর আগে ৩৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৪৭টি। গ্রুপপর্বে চার ম্যাচে দুই উইকেট নিয়ে সংখ্যাটি এখন ৪৯। প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেট নিতে প্রয়োজন কেবল একটি। সুপার এইটে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।

সাকিবের সামনে তাই সুযোগ আছে এবারই রেকর্ড গড়ে ফেলার। এই বিশ্বকাপেই এর আগে আরেকটি রেকর্ড গড়েছিলেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে করা ফিফটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার শততম। যা বাংলাদেশিদের মধ্যে প্রথম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১১

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১২

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৩

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৪

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৫

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৬

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৭

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৮

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৯

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

২০