খেলাধুলা ডেস্ক
১৭ অগাস্ট ২০২৪, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাইগার শিবিরে দুঃসংবাদ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ২১ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। তবে মাঠে নামার আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ। ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

 

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জয়ের বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পাবেন কোনো ওপেনার। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচকরা।

 

শান্ত-লিটনের আগে দুটি চার দিনের ম্যাচ খেলতে আগে পাকিস্তানে পাড়ি জামিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন জয়। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন তরুণ এই ওপেনার। যার ফলে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

 

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যেখানে একমাত্র সফল ব্যাটার ছিলেন জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান। ১১৬ বল খেলে করেছিলেন ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি।

তাই এই ব্যাটারের ইনজুরিতে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ দল। ‘এ’ দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাবর-রিজওয়ানদের বিপক্ষে বড় কিছু করার আশা ছিল জয়ের। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে এই ডান হাতি ব্যাটারকে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০