৪ নভেম্বর ২০২৩, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল’র বিচার হবে : ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশের আইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর বিচার হবে । তিনি বলেন, আমেরিকা বলেছে আরেফী তাদের কেউ না। আমেরিকা হয়তো তাদের আইনে তার বিচার করবে। আমাদের দেশের আইনেও তার বিচার হবে। শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেটে একটি শপিংমল উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের উন্নয়নে বাধা দিতে বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি দিচ্ছে এবং তাদের টার্গেট এখন পুলিশ এমন মন্তব্য করে ড. মোমেন বলেন, ‘আপনারা বিএনপির এসব আগুন সন্ত্রাসীদের চিহ্নিত করুন। পুলিশ ও সাংবাদিকদের কোনো দল নেই। তারা নিরপেক্ষ। কিন্তু বিএনপির সন্ত্রাসীরা পুলিশ ও সাংবাদিকদের ওপরও হামলা করছে।’

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয় । সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে বক্তব্য দেয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফী নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দেন । ওই রাতেই তার দেওয়া তথ্য অস্বীকার করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, মার্কিন সরকারের কোনো কর্মকর্তাই বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। বিএনপির পক্ষ থেকেও পরে বলা হয় ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নয়। পরদিন ২৯ অক্টোবর বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০