বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে এআই প্রযুক্তি রপ্তানির অভিযোগে ২ মার্কিন ব্যবসায়ী আটক

টেক্সাসে দুই ব্যবসায়ীকে চীনে মার্কিন এআই প্রযুক্তি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের সরকার। কঠোর প্রযুক্তিগত বিধিনিষেধ থাকার পরও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এআই প্রতিযোগিতা এখনও তুঙ্গে। নিষেধাজ্ঞার কারণে মার্কিন বিভিন্ন কোম্পানিকে চীনের কাছে গুরুত্বপূর্ণ এআই অবকাঠামো সরবরাহ করতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার বিভিন্ন জিপিইউ চিপ। এসব চিপ জেনারেটিভ এআই অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয়, যা চীনা কোম্পানির কাছে বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ।

 

 

প্রযুুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, নিষেধাজ্ঞার পরও অবৈধ উপায়ে এনভিডিয়ার এসব চিপ চীনে পৌঁছেছে। অবশেষে এ ধরনের বাণিজ্য বন্ধে কিছুটা সাফল্যের স্বাদ পেয়েছে ফেডারেল সরকার। টেক্সাসে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এআই হার্ডওয়্যার সরবরাহের চেষ্টা করে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও চোরাচালান আইন লঙ্ঘন করেছেন তারা। ‘হাও গ্লোবাল এলএলসি’ নামের এক হিউস্টনভিত্তিক কোম্পানির মালিক নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাদের কাছ থেকে ৫ কোটি ডলারের নগদ ও এনভিডিয়ার এআই হার্ডওয়্যার উদ্ধার করেছে মার্কিন বিচার বিভাগ।

 

 

তবে এ ঘটনায় প্রথম নয়, যেখানে এনভিডিয়ার হার্ডওয়্যার অবৈধভাবে চীনের এআই অগ্রগতির সঙ্গে যোগ হয়ে আলোচনায় এসেছে। এর কয়েক সপ্তাহ আগেই জানা গিয়েছে, চিপ রপ্তানি নিয়ন্ত্রণে থাকার পরও প্রায় ১০০ কোটি ডলারের এনভিডিয়া চিপ অবৈধভাবে চীনে ঢুকেছে। চীনে সুপারকম্পিউটার উন্নয়নে ব্যবহৃত হতে পারে এমন চিপের ওপর ২০২২ সাল থেকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের এপ্রিলে এনভিডিয়া এইচ২০ এআই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল দেশটি।

 

 

টেক্সাসের বাসিন্দা আলান হাও হসুর বিরুদ্ধে ফেডারেল সরকার অভিযোগ করেছে, প্রায় ১৬ কোটি ডলারের মূল্যের ‘এনভিডিয়া এইচ১০০’ ও ‘এইচ২০০ জিপিইউ’ নামের চিপ ‘জেনেশুনে রপ্তানি ও রপ্তানির চেষ্টা’ করেছেন তিনি। মার্কিন বিচার বিভাগের জনসংযোগ অফিস বলেছে, ‘এসব জিপিইউ বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়’। হসু ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে জাল কাগজপত্র ও ভুয়া প্রতিবেদন ব্যবহার করে গুরুত্বপূর্ণ এআই হার্ডওয়্যার পাচারের অভিযোগ করেছে সংস্থাটি।

 

 

সম্প্রতি টেক্সাস অভিযানেই নিউ ইয়র্কভিত্তিক এক প্রযুক্তি কোম্পানির মালিক ফানিউ ‘টম গং’ ও চীনা কোম্পানিটির মার্কিন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বেনলিন ইয়ানকে গ্রেপ্তার করেছে আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা। অভিযোগ রয়েছে, হংকংভিত্তিক এক লজিস্টিক কোম্পানির সঙ্গে কাজ এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এনভিডিয়ার চিপ কিনেছেন তারা। হসুর কোম্পানি চীনের সঙ্গে সম্পর্কিত ৫ কোটি ডলারের অর্থ পাঠিয়েছে। তাদের ১০ বছরের কারাদণ্ড ও অবৈধ বাণিজ্য থেকে পাওয়া মোট লাভের চেয়ে বেশি জরিমানা হতে পারে।

 

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০