১৫ জানুয়ারী ২০২৪, ১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীনকে মোকাবেলা করতে পারষ্পরিক সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান ইন্দো-প্যাসিফিক সংলাপের মাধ্যমে উত্তর কোরিয়ারকে ছাপিয়ে, তাদের নিরাপত্তা সহযোগিতাকে বিস্তৃত করেছে। এক বিশ্লেষক, এই সহযোগিতাকে এ অঞ্চলে বেইজিং-এর ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় একটি “উল্লেখযোগ্য” অগ্রগতি বলে উল্লেখ করেছেন।

এই তিন দেশ, গত সপ্তাহে ওয়াশিংটনে প্রথমবারের মতো ইন্দো-প্যাসিফিক সংলাপে বসে। সেখানে দেশগুলো চীনের নাম উল্লেখ করে, দক্ষিণ চীন সাগরে দেশটির “বিপদজনক ও বাড়াবাড়ি আচরণ” নিয়ে আলোচনা করে।

গত ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে, “পেশীশক্তি অথবা বলপ্রয়োগের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তনের কোনো একপাক্ষিক উদ্যোগের” বিরোধিতা করে তারা। আর, আবারো “তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার গুরুত্বের”ওপর জোর দেয়া হয় বিবৃতিতে।

এর আগে, গত বছরের আগস্টে, ক্যাম্প ডেভিডে আয়োজিত শীর্ষ সম্মেলনে তিন দেশ ইন্দো-প্যাসিফিক সংলাপ আয়োজনে সম্মত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যোগ দেন। তারা, এই অঞ্চলে চীনের “মারমুখী আচরণের” প্রতি নজর দেয়ার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেন।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশে সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, চীনের নেয়া ‘মেরিটাইম অ্যাকশন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বিরোধের জন্ম দেয়।এই দেশগুলো, চীনের এই দাবি অস্বীকার করে আসছে। চীন স্বশাসিত দ্বীপ তাইওয়ানের ওপরও সার্বভৌম অধিকারের দাবি জানিয়ে আসছে।

সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বেইজিং “অন্যদের বাদ দিয়ে ত্রিপাক্ষিক দল গঠন” এবং “তাইওয়ানের স্বাধীনতার প্রতি বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের” বিরোধিতা করে। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১০

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১১

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১২

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৩

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৪

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৫

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৬

বসুধা : অনামিকা নেওয়াজ

১৭

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৮

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৯

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০