গোয়াইনঘাটে শুরু হলো লুৎফুর রহমান দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪। আমেরিকা প্রবাসী লুৎফুর রহমানের পৃষ্ঠপোষকতায় গত শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন আহমদ, বাজার ববসায়ী সমিতির সাবেক সভাপতি ডা নুরুল আমিন, সালুটিকর কলেজের প্রভাষক শুশান্তু দাস।
বিকাশ দাস ও আপ্তাবউদ্দীনের যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, যুব সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরীক সুস্থতা ও বিনোদনের পাশাপাশি মনকে সতেজ ও সমৃদ্ধ করে। তিনি বলেন, আমাদের ছেলেরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দেশে-বিদেশে সুনাম অর্জন করুক। টুর্নামেন্টে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন আমেরিকা প্রবাসী লুৎফুর রহমানের মত অন্যদেরও এগিয়ে আসার আহবান জানান ফারুক আহমদ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সাধারণ সবম্পাদক হাফিজুর রহমান বাবুল জানান, জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এবারের টুর্নামেন্টে উপজেলার ১৮টি দল অংশ গ্রহন করে বলে তিনি উল্লেখ করেন।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন বিকাশ দাস, জাহিদ আহমদ ও সুবির দাস।
মন্তব্য করুন