৭ নভেম্বর ২০২৩, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা এখন ‘শিশুদের কবরস্থান’: অ্যান্তনিয় গুত্তেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস সোমবার মানবিকতার কারণে গাজা ভূ-খণ্ডে যুদ্ধবিরতির জরুরি আবেদন করেছেন। তিনি বলেন, প্রতিদিন শত শত ফিলিস্তিনি শিশুর “কবরস্থানে” পরিণত হচ্ছে গাজা।

জাতিসংঘে তিনি সাংবাদিকদের বলেন, “সামনের পথ স্পষ্ট। মানবিক যুদ্ধবিরতি। এখনই।”

তিনি বলেন, সব পক্ষকেই আন্তর্জাতিক মানবিক আইনকে মর্যাদা দিতে হবে। সশস্ত্র সংঘাতে কোনও পক্ষই এই আইনের ঊর্ধ্বে নয়।

ইসরাইলের মধ্যে ৭ অক্টোবরে হামাস হামলা চালিয়ে ২৪০ জন পুরুষ, নারী ও শিশুকে অপহরণ করেছিল। সেই প্রসঙ্গে অ্যান্তনিয় গুত্তেরেস বলেন, “এর অর্থ হল, গাজায় আটকে থাকা পণবন্দিদের নিঃশর্ত মুক্তি—এখনই।”

পাশাপাশি তিনি যোগ করেন, “তাদের দ্রুত মুক্তির জন্য কাজে আমি বিরাম দেব না।”

অ্যান্তনিয় গুত্তেরেস বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের মর্যাদা দেওয়ার অর্থ হল, বেসামরিক নাগরিকদের সুরক্ষা; এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের মানবিক ঢাল হিসেবে ব্যবহার না করা। সেই সঙ্গে গাজা ভূ-খণ্ডে হাসপাতাল, জাতিসংঘের নানা কেন্দ্র, আশ্রয় ও স্কুলকে রক্ষা করতে হবে। অবরুদ্ধ অঞ্চলে ত্রাণ ও জ্বালানির জোগান বৃদ্ধির কথাও তিনি বলেন।

তাঁর কথায়, “এই আবেদনগুলির একটিও অন্যের শর্তসাপেক্ষে হওয়া উচিত নয়।”

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়েছেন যে, পণবন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত মানবিক বিরতির কোনও প্রশ্ন নেই।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

অ্যান্তনিয় গুত্তেরেস বলেন, “গাজার দুঃস্বপ্ন” কেবল একটা মানবিক সংকট নয়, বরং এটা “মানবতার সংকট।” এরই সঙ্গে তিনি বলেন, এই ভোগান্তি থামানোর মৌলিক দায়িত্ব রয়েছে এই সংঘর্ষে যুক্ত সব পক্ষ ও আন্তর্জাতিক গোষ্ঠীর।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ ‘আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন’।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১০

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১২

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

১৩

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

১৪

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

১৫

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

১৬

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

১৭

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

১৮

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

২০