বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় শান্তির আভাস, তবে শঙ্কা থেকেই যাচ্ছে : গার্ডিয়ানের বিশ্লেষণ

গাজা শান্তিচুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল উভয় পক্ষই রাজি হয়েছে। ইসরায়েলি জিম্মি বা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে তারা। এটি যদি বাস্তবায়িত হয় এবং গাজায় যুদ্ধ বন্ধ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় কূটনৈতিক সফলতা। তাঁর শান্তি প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য বিরোধপূর্ণ শক্তি, স্বার্থ বা পরিস্থিতি মোকাবিলা করে আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। তবে এর বাস্তবায়ন নিয়ে অনেক প্রশ্ন আছে, যা স্থায়ী সমাধানের অন্তরায় হয়ে উঠতে পারে।

 

 

গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এই চুক্তির বিশদ বিবরণ ও ক্রমবিন্যাস নিয়ে এখনো অনেক অস্পষ্টতা রয়েছে। তবে এর পরিপ্রেক্ষিতে হামাস ও ইসরায়েলের বিবৃতি বেশ যৌক্তিক। ইতিমধ্যে আরব দেশ ও আঞ্চলিক শক্তির সমর্থনে এই চুক্তিতে সম্মত হয়েছে তারা। একটি স্থায়ী শান্তিচুক্তির দিকে এগোনোর এটিই মোক্ষম সময়। কারণ এর আগে গত মার্চে গাজা যুদ্ধবিরতির আলাপ ভেস্তে গেছে। তার পর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের মাত্রা বেড়ে যায়। তাদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। এই নিহতদের বেশির ভাগই সাধারণ মানুষ, নারী ও শিশু।

 

 

সেই মার্চ থেকেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনেক আলাপ হয়েছে, তবে চুক্তির এত কাছাকাছি কখনোই আসা হয়নি। গত বুধবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে গাজা থেকে সামরিক বাহিনী সরিয়ে নেবে ইসরায়েল। কিন্তু তিনি এ সময় সংশয় প্রকাশ করে বলেন, তবে সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার করা একটি জটিল প্রক্রিয়া হতে পারে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রতিশ্রুতি অনুসারে সবার প্রত্যাশা, খুব শিগগিরই জিম্মি ফেরতের বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এটি একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তির দিকে অগ্রসর হওয়ার প্রথম পদক্ষেপ। সকলের ধারণা, এই বিষয়ে হামাস ও ইসরায়েল উভয় পক্ষ আন্তরিকতা দেখাবে। তবে অনেক কিছু আলোচনা করার বাকি আছে।

 

 

ট্রাম্পের গাজা শান্তিচুক্তির ২০ দফা যুদ্ধবিরতি ও স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য একটি বিরোধপূর্ণ শক্তি, স্বার্থ বা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। তবে প্রশ্ন হলো, হামাসের ভবিষ্যৎ নিয়ে। তারা বাস্তবিক পক্ষে নিরস্ত্র হবে কি না। এ ছাড়া গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি কেমন হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াও এখনো বাকি।

 

 

এর আগেও গাজায় যুদ্ধবিরতির জন্য এত দূর অগ্রসর হয়েছিল মধ্যস্থতাকারীরা। কিন্তু জিম্মি মুক্তির ধারাবাহিকতায় ঝামেলা হওয়ায় তা ভেস্তে যায়। আবার গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। তবে এখন আলোচকেরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অবস্থান করছেন। এদিকে কেউ এখনো বলেনি, গাজায় ইসরায়েলের যুদ্ধ অসলো ধাঁচের শান্তিচুক্তি বা রাজনৈতিক আলোচনার মাধ্যমে শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১০

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১১

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১২

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৩

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৪

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৫

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৭

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৮

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৯

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

২০