বাংলা সংবাদ ডেস্ক
২২ অগাস্ট ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলা দৃঢ়চেতা, বিজ্ঞ, সুবক্তা বললেন পেলোসি

ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিন গতকাল বুধবার বক্তব্য দেন কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসি। তিনি দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দৃঢ়চেতা নেতা বলে বর্ণনা করেছেন।

 

ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের একজন পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন। জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনকে ‘আধুনিক সময়ে সবচেয়ে সফল প্রশাসনের একটি’ বলে বক্তব্য শুরু করেন পেলোসি। পেলোসি বলেন, ‘আমি জানি, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস আমাদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত।

 

‘আমি হ্যারিসকে কয়েক দশক ধরে চিনি। তিনি একজন দৃঢ়চেতা নেতা। একই সঙ্গে তিনি নীতি নির্ধারণে বিজ্ঞ ও সুবক্তা।’ আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু বয়সের কারণে তিনি আরও চার বছর দায়িত্বপালনে কতটা সক্ষম থাকবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। জুন মাসের শেষ দিকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কের পর বাইডেনের সরে দাঁড়ানোর দাবি জোরালো হয়। ডেমোক্রেটিক দল থেকে যাঁরা বাইডেনকে সরে দাঁড়াতে বলেছিলেন, তাঁদের একজন পেলোসি। বাইডেনকে সরে দাঁড়াতে রাজি করানোর পেছনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।

 

সম্মেলনে দেওয়া বক্তব্যে পেলোসি কমলার রানিং মেট টিম ওয়ালজের প্রশংসাও করেন। বলেন, ওয়ালজ যে আসন থেকে কংগ্রেস সদস্য হয়েছেন, সেটা রিপাবলিকানদের ঘাঁটি ছিল। তিনি ‘ডেমোক্র্যাট, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের এক করে’ সেটিকে ‘নীল’ করেছেন। পেলোসি তাঁর বক্তব্যে ২০২১ সালের ৬ জানুয়ারি হওয়া ‘ক্যাপিটল দাঙ্গার’ প্রসঙ্গও টেনেছেন। তিনি রাজনৈতিক ওই সহিংসতাকে ‘আনন্দচিত্তে’ আলিঙ্গন করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন। পেলোসি বলেন, ‘কে ৬ জানুয়ারি গণতন্ত্রকে নিগ্রহ করেছিলেন, তা আমরা ভুলে যাব না। তিনি করেছিলেন। কিন্তু সেদিন কারা গণতন্ত্রকে রক্ষা করেছিলেন, সেটাও ভুলে যাবেন না। আমরা করেছিলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০