ট্রাম্প নন, প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত নেত্রী কমলা হ্যারিসকেই চায় মার্কিন জনতা। একটিন সমীক্ষায় দেখা গেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ।
জো বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। সেই খবর ছড়ানোর পর থেকেই মার্কিন মুলুকে হারানো জমি যেন ফিরে পাচ্ছে ডেমোক্র্যাটরা। সদ্যসমাপ্ত একটি সমীক্ষায় দেখা গেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। উল্লেখ্য, বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকাকালীনও এই সমীক্ষা করা হয়েছিল। সেই সময়ের থেকে বেশি জনমত গিয়েছে কমলার দিকে।
চলতি বছরের ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করে ডেমোক্র্যাটরা। কিন্তু ৮১ বছর বয়সি নেতা কি আগামী চার বছর ধরে আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম? মার্কিন রাজনীতিতে সেই প্রশ্ন ছিলই। এহেন পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হন বাইডেন। শারীরিক কারণে বাইডেনের পরিবারও চায়নি ফের ভোটে লড়াই করুন তিনি। এই সব কানাঘুষোর মাঝেই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা নির্বাচন থেকে সরে আসার কথা ঘোষণা করেন। তবে নিজের উত্তরসূরি হিসেবে বারবার কমলা হ্যারিসের নাম জানিয়েছিলেন বাইডেন। ইতিমধ্যেই ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন কমলা। নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে সরকারিভাবে তাঁর নাম ঘোষণাও দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) থেকে শিকাগোয় শুরু হয় ডেমোক্র্যাটদের কনভেনশন। দলের নানা স্তরের ৩,৯০০ জন প্রতিনিধি উপস্থিত থাকেন এই কনভেনশনে। সেখানেই বেছে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারসিকে। পছন্দের প্রার্থীদের বেছে নেবেন ৩২০০ জন প্রতিনিধি। এরপর ভোট দেন বাকি ৭০০ জন প্রিতিনিধি।
দলীয় কনভেনশনে কমলার নামে সিলমোহর পড়া কার্যত নিশ্চিত হয়েছে। এহেন পরিস্থিতিতে কমলাকে আরও আত্মবিশ্বাস যোগাবে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের সমীক্ষা। সেখানে বলা হয়েছে, আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে কমলাই। ৪৯ শতাংশ মানুষ তাঁকে প্রেসিডেন্টের কুর্সিতে দেখতে চান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ঝুলিতে রয়েছে ৪৫ শতাংশ ভোট। কিন্তু একমাস আগেও ছবিটা এরকম ছিল না। তখন ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে চেয়েছিলেন অধিকাংশ মার্কিন নাগরিক। আগামী দিনে কি এই ফলাফল ধরে রাখতে পারবেন ভারতীয় বংশদ্ভূত
মন্তব্য করুন