বাংলা সংবাদ ডেস্ক
২০ অগাস্ট ২০২৪, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলাকেই প্রেসিডেন্ট হিসেবে চান মার্কিন জনতা

ট্রাম্প নন, প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত নেত্রী কমলা হ্যারিসকেই চায় মার্কিন জনতা। একটিন সমীক্ষায় দেখা গেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ।

 

জো বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। সেই খবর ছড়ানোর পর থেকেই মার্কিন মুলুকে হারানো জমি যেন ফিরে পাচ্ছে ডেমোক্র্যাটরা। সদ্যসমাপ্ত একটি সমীক্ষায় দেখা গেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। উল্লেখ্য, বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকাকালীনও এই সমীক্ষা করা হয়েছিল। সেই সময়ের থেকে বেশি জনমত গিয়েছে কমলার দিকে।

 

চলতি বছরের ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করে ডেমোক্র্যাটরা। কিন্তু ৮১ বছর বয়সি নেতা কি আগামী চার বছর ধরে আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম? মার্কিন রাজনীতিতে সেই প্রশ্ন ছিলই। এহেন পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হন বাইডেন। শারীরিক কারণে বাইডেনের পরিবারও চায়নি ফের ভোটে লড়াই করুন তিনি। এই সব কানাঘুষোর মাঝেই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা নির্বাচন থেকে সরে আসার কথা ঘোষণা করেন। তবে নিজের উত্তরসূরি হিসেবে বারবার কমলা হ্যারিসের নাম জানিয়েছিলেন বাইডেন। ইতিমধ্যেই ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন কমলা। নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে সরকারিভাবে তাঁর নাম ঘোষণাও দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) থেকে শিকাগোয় শুরু হয় ডেমোক্র্যাটদের কনভেনশন। দলের নানা স্তরের ৩,৯০০ জন প্রতিনিধি উপস্থিত থাকেন এই কনভেনশনে। সেখানেই বেছে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারসিকে। পছন্দের প্রার্থীদের বেছে নেবেন ৩২০০ জন প্রতিনিধি। এরপর ভোট দেন বাকি ৭০০ জন প্রতিনিধি।

 

দলীয় কনভেনশনে কমলার নামে সিলমোহর পড়া কার্যত নিশ্চিত হয়েছে। এহেন পরিস্থিতিতে কমলাকে আরও আত্মবিশ্বাস যোগাবে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের সমীক্ষা। সেখানে বলা হয়েছে, আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে কমলাই। ৪৯ শতাংশ মানুষ তাঁকে প্রেসিডেন্টের কুর্সিতে দেখতে চান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ঝুলিতে রয়েছে ৪৫ শতাংশ ভোট। কিন্তু একমাস আগেও ছবিটা এরকম ছিল না। তখন ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে চেয়েছিলেন অধিকাংশ মার্কিন নাগরিক। আগামী দিনে কি এই ফলাফল ধরে রাখতে পারবেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০