বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এপস্টেইন ও একাধিক নারীর সঙ্গে নতুন ছবি প্রকাশ, পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও একাধিক নারীর সঙ্গে তাঁর সদ্য প্রকাশিত ছবিগুলো ‘বড় কোনো ব্যাপার নয়’। তিনি এসব ছবি দেখেনওনি। ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে (এপস্টেইন) সবাই চিনত। তিনি পামবিচ জুড়ে ছিলেন। সবার সঙ্গেই তাঁর ছবি আছে। এমন শত শত মানুষ আছেন, যাঁদের সঙ্গে তাঁর ছবি আছে।’

 

 

 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি কোনো বড় ব্যাপার নয়…আমি এসব ছবি সম্পর্কে কিছুই জানি না।’ আগে কখনো দেখা যায়নি, হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা এপস্টেইনের সংগ্রহ থেকে এমন ১৯টি ছবি প্রকাশ করেছেন। কমিটির কাছে এমন সংগ্রহের প্রায় ৯৫ হাজার ছবি রয়েছে। এসব ছবিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, চলচ্চিত্র পরিচালক উডি অ্যালেন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ স্টিভ ব্যাননসহ আরও অনেক হাই-প্রোফাইল ব্যক্তিত্ব রয়েছেন।

 

 

হাউস ডেমোক্র্যাটরা এসব ছবি প্রকাশের আগে সেগুলোর কিছু মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) ওভারসাইট ডেমোক্র্যাটরা এক পোস্টে লিখেছেন, এই উদ্বেগজনক ছবিগুলো এপস্টেইন ও বিশ্বের কিছু প্রভাবশালী পুরুষের মধ্যে সম্পর্ক নিয়ে আরও বেশি প্রশ্ন তুলেছে। হোয়াইট হাউসের এসব ধামাচাপা দেওয়া বন্ধ করার সময় এসেছে। ফাইলগুলো প্রকাশ করুন। ছবিগুলোর মধ্যে একটিতে ক্লিনটনকে এপস্টেইন ও তাঁর সহযোগী ও বান্ধবী ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মনে হচ্ছে, ছবিটিতে সাবেক প্রেসিডেন্ট স্বাক্ষরও করেছেন।

চলচ্চিত্র পরিচালক অ্যালেনকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন এপস্টেইন। এই চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে এর আগে শিশু যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল, যা তিনি অস্বীকার করেছেন। এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘দ্য সানডে টাইমস’–কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেন বলেছিলেন, ‘আমরা কখনোই, কখনোই জেফরিকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে দেখিনি। তাঁর সব সময় একজন বান্ধবী থাকত, কিন্তু কখনোই তাঁর অপ্রাপ্তবয়স্ক বান্ধবী ছিল না।’

 

হাউস কমিটি অন ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম ডেমোক্র্যাট সদস্যদের এক্স-এর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে, ‘ওভারসাইট ডেমোক্র্যাটরা আবারও এপস্টেইনের সংগ্রহ থেকে বেছে বেছে কিছু আংশিকভাবে সেন্সর করা ছবি প্রকাশ করে শিরোনামের পেছনে ছুটছে।’ ওভারসাইট কমিটি আরও যোগ করেছে, ‘আমরা যেসব নথি পেয়েছি, তার মধ্যে কোনো ভুল কাজের প্রমাণ নেই।’ আগামী শুক্রবার এপস্টেইনের ফাইলগুলো প্রকাশের জন্য প্রশাসনের যে সময়সীমা নির্ধারিত রয়েছে, তা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ছবিগুলো প্রকাশিত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০