১১ নভেম্বর ২০২৩, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এই স্বাধীন দেশ বিদেশী প্রভুদের কথায় আমরা চলতে দিতে পারিনা : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগের সরকারের আমলে দেশে আমূল পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু হয়েছে। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভালো চোখে দেখে না। এজন্য আগামী নির্বাচন তারা বানচাল করতে চায়। আমরা বিদেশীদের জানিয়ে দিতে চাই-এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ত্রিশ লক্ষ মা-বোনের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন দেশ বিদেশী প্রভুদের কথায় আমরা চলতে দিতে পারিনা।

পরিবেশ মন্ত্রী শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে শান্তি মিছিল করেন।

মন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করেছিল। মনে আছে; ওই নির্বাচনে ভোটের বাক্স নিয়ে মানুষ ফুটবল খেলেছিল। ভোট সেন্টারে মানুষ যায় নাই। এই কথা দেশের মানুষ ভুলে নাই। তাই জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না।

বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামলীগের সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন নীল, জেলা পরিষেদের সাবেক সদস্য হামিদুর রহমান শিপুল, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ,উপজেলা ছাএলীগের সভাপতি ইমরান হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০