বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। এক বিবৃতিতে তিনি এ অভিযানের তীব্র সমালোচনা করে একে মার্কিন জনগণের জন্য বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন।

 

 

সিনেটর মার্কি বলেন, ‘এ হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য চরম হুমকিস্বরূপ।’

 

 

তিনি অভিযোগ করেন, ‘ট্রাম্প ক্রমাগত ইরানের পারমাণবিক হুমকির কথা বাড়িয়ে বলছেন। এমনকি ট্রাম্পের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার দাবির পরেও তিনি অযৌক্তিকভাবে এ হুমকিকে বড় করে দেখাচ্ছেন।’

 

 

এ মার্কিন সিনেটর উল্লেখ করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে, ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। তার মতে, হামলার আগে কূটনৈতিক আলোচনার সুযোগ ছিল এবং এখনও সেই পথ খোলা আছে।’

মার্কি বলেন, ‘এ সংকট ট্রাম্পের নিজের তৈরি। আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আর কোনো অন্তহীন যুদ্ধ চায় না। যখন দেশের মানুষ স্বাস্থ্যসেবার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন তরুণ-তরুণীদের বিদেশে যুদ্ধের ময়দানে পাঠানো তারা সমর্থন করে না। ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ না থামান, তবে কংগ্রেসকেই তা থামাতে হবে। ইরানের সাথে আর কোনো যুদ্ধ নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১০

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১১

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১২

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৩

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৪

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৫

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৬

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৭

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৮

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৯

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

২০