বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের নারীদের স্বাধীনতার পক্ষে কথা বলে সমালোচনার মুখে রাওলিং

আন্তর্জাতিক বেস্টসেলারহ্যারি পটারসিরিজের লেখক জে কে রাউলিং সম্প্রতি ইরানের নারীদের অধিকার রক্ষার আন্দোলনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তবে এতে নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। কারণ অবরুদ্ধ গাজায় চলা গণহত্যা ফিলিস্তিনি নারীদের বঞ্চনার বিষয়ে তিনি নীরব ছিলেন বলে তার দিকে অভিযোগের তীর তাক করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

 

 

রাউলিং চলমান ইরান আন্দোলন ইস্যুতে সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্ট দিয়েছেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘যদি আপনি মানবাধিকার সমর্থন করেন কিন্তু ইরানে স্বাধীনতার জন্য লড়াই করা মানুষের জন্য দাঁড়াতে না পারেন, তাহলে আপনার আসল মনোভাব প্রকাশ পাচ্ছে। এর মানে হলো যেসব মানুষ নিপীড়িত হচ্ছে, তাদের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই।’

 

 

 

বিলিয়নিয়ার লেখকের এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাউলিংয়ের আচরণকে অনেকেই ‘শর্তযুক্ত সহানুভূতি’ হিসেবে দেখছেন। একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, ফিলিস্তিনে গণহত্যার সময় তিনি নীরব ছিলেন, কিন্তু ইরান নিয়ে হঠাৎ উৎসাহ প্রকাশ করছেন। এটি প্রকৃত সহমর্মিতা নয়, বরং নির্বাচনী নৈতিকতা প্রদর্শন।

 

 

অনেকে রাউলিংকে দেখছেন এক ধরনের পশ্চিমা মানসিকতার প্রতীক হিসেবে। কিছু ব্যবহারকারী তার অতীত ট্রান্সফোবিয়া বিতর্কও উল্লেখ করেছেন। উল্লেখ্য, ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চলছে। তাদের দমন করতে গ্রেফতার ও হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১’এ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০