১১ ফেব্রুয়ারী ২০২৩, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও মাইক পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

ছবি:সংগৃহীত

মাইক পেন্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এবার তার বাড়ি থেকে আবারও রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে।স্থানীয় সময় শুক্রবার দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের সদস্যরা তার বাড়ি থেকে অভিযান চালিয়ে এসব নথি উদ্ধার করেন ।

এর আগে গত মাসের শেষের দিকে পেন্সের বাড়ি থেকে প্রথম দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছিল। দুই সপ্তাহের মাথায় পেন্সের বাড়ি থেকে আবারও গোপন নথি উদ্ধারের ঘটনা ঘটল।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকেও রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। তদন্ত চলছে বাইডেন ও ট্রাম্পের বিরুদ্ধে।

মাইক পেন্সের মুখপাত্র ডেভিন ও’ম্যালে এক বিবৃতিতে জানান, পেন্সের অনুমতি সাপেক্ষে তাঁর ইন্ডিয়ানার কারমেলের বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালান এফবিআইয়ের সদস্যরা। এ সময় বাড়িতে কিছু রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া যায়।

তবে পেন্সের বাড়ি থেকে উদ্ধার করা রাষ্ট্রীয় গোপন নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১০

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১১

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১২

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৩

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৪

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৫

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

১৬

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

১৭

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

১৮

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

১৯

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

২০