প্রতারণার অভিযোগে আজারবাইজানের বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার গভীর রাতে আজারবাইজান এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা শহিদুল ইসলামকে আটক করে।
এ তথ্য জানায় আজারবাইজানের ট্রেন্ড নিউজ এজেন্সি ।তল্লাশিকালে শহিদুল ইসলামের কাছে ২০ বাংলাদেশির পাসপোর্ট ও দুটি সিল পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শহিদুল ইসলাম বাংলাদেশিদের আজারবাইজানে নিয়ে ইউরোপের যেকোনো দেশে প্রবেশের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে।
পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভুয়া ভিয়াও পাওয়া গেছে বলে জানায় আজারবাইজানের স্থানীয় সংবাদমাধ্যম।
মন্তব্য করুন