২৭ মে ২০২৩, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০০ বছর পর বই ফেরত গ্রন্থাগারে

ছবি: সংগৃহীত

গ্রন্থাগার থেকে বই নেওয়ার ১০০ বছর ফেরত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। গ্রন্থাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এমন একটি বই ফেরত পেয়েছে, যেটি প্রায় ১০০ বছর আগে ওই গ্রন্থাগার থেকে নেওয়া হয়েছিল।

এই বই ফেরত পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছে সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরি। পোস্টে ছবিতে দেখা যায়, বইটি একটি কাচের বাক্সের মধ্যে রাখা হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কী অসাধারণ ঘটনা! ৯৬ বছর আগে কেউ একজন বইটি এখান থেকে নিয়েছিলেন।’ এটা দিয়ে এই বোঝানো হচ্ছে, বই ফেরত দিতে যেন বেশি দেরি না হয়। বইটি গ্রন্থাগারের প্রবেশমুখে রাখা হয়েছে।

ওই গ্রন্থাগার থেকে যে বইটি নেওয়া হয়েছিল, সেটির নাম ‘আ হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস’। এর লেখক বেনসন লসিং। ধারণা করা হয়ে থাকে, ১৮৮১ সালে বইটি প্রকাশ হয়েছিল।

বইটি নেওয়ার পর ওই গ্রন্থাগারের নথিতে উল্লেখ করা হয়েছিল, এটি ফেরত দেওয়া হবে ১৯২৭ সালের ২১ ফেব্রুয়ারি। এরপর বছরের পর বছর গড়িয়েছে, কিন্তু বইটি আর জমা দেওয়া হয়নি। সম্প্রতি এক ব্যক্তি বইটি গ্রন্থাগারে ফেরত দিয়েছেন। তবে ওই বই ঠিক কে নিয়েছিলেন, তা–ও জানা যায়নি গ্রন্থাগারের নথি থেকে।

সেন্ট হেলেনা পাবলিক লাইব্রেরির পরিচালক ক্রিস ক্রেইডেন জানিয়েছেন, বই ফেরত দিতে দেরি হলে তারা কোনো জরিমানা করেন না।

বই সঠিক সময়ে ফেরত দেওয়া না হলে অনেক গ্রন্থাগারই জরিমানা করে থাকে। যদি এ বইয়ের জন্য জরিমানা করা হতো, তবে ওই বই গ্রহীতাকে জরিমানা গুনতে হতো ১ হাজার ৪১৩ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০