২৫ নভেম্বর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১ম ইন্টারন্যাশনাল এক্সপোর্টার-ইম্পোর্টার মিট-২০২৩- এ সিলেট চেম্বারের যোগদান

ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটি, মেঘালয় সরকারের কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ২৫ নভেম্বর (শনিবার) ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে ‘১ম ইন্টারন্যাশনাল এক্সপোর্টার-ইম্পোর্টার মিট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সভাপতি মো. আতিক হোসেন’র নেতৃত্বে ৩৭ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

উক্ত সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, আমদানি-রপ্তানি পণ্যে বৈচিত্রতা আনয়ন ও দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মেঘালয় সরকারের অর্থ পরিকল্পনা ও কৃষি বিভাগের কমিশনার এবং সচিব ডঃ বিজয় কুমার, আইএএস, মেঘালয় সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার এবং সচিব প্রবীন বক্শী, আইএএস, ইউএনএসকাপ এর সাউথ ও সাউথ-ওয়েস্ট এশিয়া অফিসের ডাইরেক্টর এবং হেড মিকিকো তানাকা, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নিটল মটরস লিঃ-এর চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ, ভূটানের বিসিসিআই এর আঞ্চলিক সম্পাদক উগেন চপেল, গোয়াহাটির প্লান্ট কোয়ারেন্টাইন অফিসের প্রতিনিধি রবি লক্ষ্মীগুড়ি, তামাবিল স্থলবন্দরের কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ, কাস্টমস সুপার ফরমান আলী, ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটির সেক্রেটারী বিবেক ভার্মা, ডাইকি স্থলবন্দরের ব্যবস্থাপক চাক্কু সিংহ, মেঘালয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারী জেনারেল ডলি খংলো।

সিলেট চেম্বারের প্রতিনিধিদলে ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, আমিনুর রহমান, দেবাংশু দাস, মোঃ সারোয়ার হোসেন ছেদু, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী, সদস্য আরিফ হোসেন, আবুল কালাম, আব্দুল হাদি পাবেল, বশির আহমেদ, মোঃ মুস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন খান, আহমদ রশিদ চৌধুরী, এনামুল হাসান খান, এস. এম. শায়েস্তা তালুকদার, চৌধুরী রফিকুল হাসান শাহিন, রোকেয়া সুলতানা, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সহকারী সাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সরকার, অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্তী, আন্তঃ সম্পাদক মোঃ জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রকাশনা সম্পাদক মোঃ সুহেল আহমেদ, সদস্য মোঃ আব্দুল আহাদ, মনিরুল হক, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, সদস্য মোঃ ইউনুস আলী, মনোমোহন পাল মতিশ, চৌধুরী রফিকুল হাসান শাহিন, খসরুল আলম, সিলেট চেম্বারের কর্মকর্তা কাজী ফাহিম।

অনুষ্ঠানে ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটি, মেঘালয় রাজ্য সরকারের কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ ও উভয় দেশের আমদানি-রপ্তানিকারকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০