১৬ ডিসেম্বর ২০২২, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটি কাউন্সিলে নব নির্বাচিত কাউন্সিলম্যান হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি আমেরিকান মুহিত মাহমুদ।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিটি হলে তাকে শপথ বাক্য পাঠ করান সিটি ক্লার্ক রানা ফারাজ।

উক্ত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি মেয়র আমির বদর গালিব, মেয়র প্রোটেম মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাইম নিওন চৌধুরী, আল সুমারী, খলিল আল রেফাই, আমান্ডা জোকায়াস্কি, বিল মায়ারসহ কমিউনিটির সদস্যরা।

উল্লেখ্য, ২০২১ সালের ২ নভেম্বর সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে মুহিত মাহমুদের সঙ্গে তুমুল হাডাহাড্ডি লড়াইয়ে যুক্তরাষ্ট্র, ইয়েমেনি, বসুনিয়া ও বাংলাদেশিসহ বেশ কয়েকটি দেশের বংশোদ্ভূত নাগরিকদের ভোটে সংশ্লিষ্ট সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান নির্বাচিত হন এডাম আল বামাকি। কিন্তু তিনি মিশিগান থেকে অন্য একটি প্রদেশে বসবাসের জন্য সম্প্রতি পদত্যাগ করেন। ফলে নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশি মুহিত মাহমুদকে কাউন্সিলম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাউন্সিলম্যান চার বছরের জন্য এই পদে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন।

বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান মুহিত মাহমুদ মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সাথে জড়িত। পিতা গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার (মরহুম) শেখ আব্দুল মতিন ও মাতা (মরহুমা) শেখ হোসনে আরার গর্বিত সন্তান মুহিত মাহমুদ কেবল মিশিগান তথা যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এমন নয় বরং নিজ জন্মভূমির যেকোনো উন্নয়ন কর্মকান্ডে নিজেকে রেখেছেন সম্পৃক্ত।

আরও পড়ুন: নব নির্বাচিত কাউন্সিলম্যান মুহিত মাহমুদকে সংবর্ধনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০