বাংলা সংবাদ ডেস্ক
১ জুলাই ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালাল হোম ফাইন্যান্সিংয়ে মিশিগানের জনপ্রিয় নাম ‘বেস্ট রেট ’

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী পরিবারের স্বপ্নের বাড়ি কেনাকে সহজ, নিরাপদ ও শরিয়াহ-সম্মত অর্থায়নের আওতায় আনতে কাজ করছে বেস্ট রেট লোন এলএলসি। প্রথমবারের মতো বাড়ি কেনা, নতুন বাড়ির জন্য অর্থায়ন কিংবা বিদ্যমান হোম লোন পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্স)- সব ধরনের সেবাই এক ছাতার নিচে প্রদান করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মিশিগানে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

 

এনএমএলএস #২০৭৫২০৫-এ নিবন্ধিত বেস্ট রেট লোন জানায়, তারা শত শত ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে হাজারো ঋণ সুবিধার মধ্য থেকে গ্রাহকের আর্থিক সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী সবচেয়ে উপযুক্ত মর্টগেজ সমাধান নির্বাচন করে দেয়। বিশেষ করে ইসলামি শরিয়াহ অনুযায়ী রিবা (সুদ)মুক্ত বা হালাল হোম ফাইন্যান্সিং সেবা প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষ আকর্ষণ, যা ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে বাড়ি কিনতে আগ্রহীদের কাছে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

 

 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিনিয়র লোন অফিসার ফাদি সানকারি (এনএমএলএস #১২৯০৫৭৫) বলেন, গ্রাহকের আস্থা অর্জনের মূল ভিত্তি হলো সহজ প্রক্রিয়া, মানসম্পন্ন সেবা এবং শতভাগ স্বচ্ছতা। এই তিনটি নীতিকে সামনে রেখেই বেস্ট রেট লোনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

 

প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে অনলাইনে ঋণের আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ডিজিটাল স্বাক্ষর এবং আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সহজে অনুসরণ করার সুযোগ দিয়ে থাকে। ফলে গ্রাহকরা ঘরে বসেই দ্রুত ও ঝামেলামুক্তভাবে মর্টগেজ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

 

 

গ্রাহকসেবার মানের স্বীকৃতি হিসেবে বেস্ট রেট লোন ইতোমধ্যে গুগলে ১২০টিরও বেশি ইতিবাচক রিভিউ অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি ইউনাইটেড হোলসেল মর্টগেজ (ইউডব্লিউএম)-এর ২০২৫ প্রো এলিট সার্টিফায়েড পার্টনার স্বীকৃতি লাভ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠাতা ফাদি সানকারি ২০২১ সালের যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ লোন অফিসার তালিকায় স্থান অর্জন করেন, যা প্রতিষ্ঠানটির পেশাদারিত্ব ও সেবার মানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

মিশিগানের ১০২০০ কোনান্ট স্ট্রিট, স্যুইট–এ, হ্যামট্রামিক, মিশিগান–৪৮২১২-এ অবস্থিত বেস্ট রেট লোনের কার্যালয় থেকে প্রতিদিন অভিজ্ঞ পেশাজীবীরা গ্রাহকদের বাড়ি কেনা, রিফাইন্যান্স এবং হালাল হোম ফাইন্যান্সিং বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীরা (২৪৮) ৮২৫-৩৩০০ নম্বরে ফোন করে বিনামূল্যে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এছাড়া fadi@bestrateloan.com ই-মেইলে যোগাযোগ কিংবা bestrateloan.com ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

 

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং শরিয়াহ-সম্মত অর্থায়নের সমন্বয়ে আরও বেশি পরিবারকে তাদের স্বপ্নের বাড়ির মালিক হতে সহায়তা করা এবং মিশিগানের আবাসন খাতে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১০

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১১

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১২

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৩

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৪

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৫

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৬

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৭

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৮

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

১৯

নিউজার্সির প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত ও লাকীর জয়

২০