ফরহাদ আহমদ
১ জুলাই ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যেখানে ডেভিড রাশ, সেখানেই যেন বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা এই ব্যক্তি বর্তমানে সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। সম্প্রতি নিজের রেকর্ডের মুকুটে আরও একটি পালক যোগ করেছেন তিনি।

 

 

ডেভিড রাশ এক মিনিটে ৩২টি টি-শার্ট পরে নিজের অর্জনের তালিকায় নতুন রেকর্ড যোগ করেছেন। রাশ এবার এক মিনিটে ৩২টি টি–শার্ট গায়ে পরে এ রেকর্ড গড়েন। তাঁর নামের পাশে আগে থেকেই টি-শার্ট পরার একাধিক রেকর্ড রয়েছে, যেমন ৩০ সেকেন্ডে সর্বাধিক টি-শার্ট পরা, দ্রুততম সময়ে ১০টি টি-শার্ট পরা।

 

 

এবার ডেভিড রাশ এক মিনিটে সবচেয়ে বেশি টি-শার্ট পরার রেকর্ড গড়ার অনুশীলন শুরু করেন। সফলও হলেন। তিনি বলেন, এ রেকর্ডের নিজস্ব কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। অনলাইনে রাশ লেখেন, ‘সমস্যাটা হলো, খুব দ্রুতই এর কৌশলগত দিকটা ভেঙে পড়তে শুরু করে। দশম টি-শার্ট পরার পর আপনি শুধু সময়ের সঙ্গে লড়াই করবেন না, বরং কাপড়ের সঙ্গেও লড়াই করতে হবে। কেননা, সময়ের সঙ্গে টি–শার্টের প্রতিটি স্তরে আপনার হাতের নড়াচড়ার পরিসর কমে আসে। তখন আপনি যেন একটি স্ট্রেইটজ্যাকেটের সঙ্গে লড়াই করছেন বলে মনে হবে।’

 

 

রাশকে রেকর্ড ভাঙতে ২৫টি টি-শার্ট পরলেই হতো। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ৩৫টি টি-শার্ট পরেন। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর ৩টি টি–শার্ট পরা বাতিল করে দিয়েছে। রাশ বলেন, ‘৩টি টি–শার্ট বাতিল হওয়ার কারণ, সম্ভবত সেগুলো ঠিকমতো গায়ে পরতে না পারা। বিশাল স্তূপের চাপে খুব সম্ভব আমি সেগুলো টেনে পুরোপুরি কোমর পর্যন্ত নামাতে পারিনি।’

 

 

রাশ লেখেন, ‘কিছুটা টেকনিক্যাল কারণে কয়েকটি (সংখ্যা) হারানো হতাশাজনক, কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড গড়ায় এটির প্রভাব পড়েনি। আমার লক্ষ্য ছিল ২৫টি, আর আমি শেষ করেছি ৩২টিতে। আমি শুধু রেকর্ড ভাঙিনি, ব্যবধানও বাড়িয়েছি। এক মিনিটের কাজ হিসেবে এটা খারাপ নয়।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০