১২ অক্টোবর ২০২৩, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসের বিরুদ্ধে ভাল ভাবে লড়াই করতে ইসরাইলে জরুরি সরকার

ইসরাাইল জানিয়েছে যে তারা হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়তে জরুরি যুদ্ধকালীন ঐকমত্যের সরকার গঠন করছে এবং একই সাথে গাজা সীমান্তের কাছে তিন লক্ষ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে যা কীনা ফিলিস্তিনী ছিটঁমহলে স্থলযুদ্ধ চালাতে পারে।

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু সাবেক প্রতিরক্ষা প্রধান বেনি গান্টজকে নিয়ে যুদ্ধকালীন এই মন্ত্রীসভা গঠন করেন। বেনি গান্টজ হচ্ছেন মধ্যপন্থি বিরোধীদল ইউনাইটেড ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা। আর এর সঙ্গে রয়েছেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ইউয়াভ গ্যালেন্ট যাতে করে তাঁরা এক মাত্র হামাসকে মোকাবিলা করার দিকে নজর দিতে পারেন।

নেতেনইয়াহুর ডানপন্থি সরকারের মন্ত্রী সভার সদস্যদের সঙ্গে মিলে এই অস্বাভাবিক ব্যবস্থা , বহু বছরের তিক্ত রাজনৈতিক বিভাজনের পর এক ধরণের ঐক্য সাধন করলো।

নেতেনইয়াহু গাজায় হামাস সরকারের পতন ঘটানোর প্রত্যয় প্রকাশ করেছেন যাতে জঙ্গিরা যেন আর কখনো ইসরাইলকে হুমকি দিতে না পারে।

পাঁচ দিনের এই লড়াইয়ে হতাহতের সংখ্যা মারাত্মক। ইসরাইল বলছে ২২ জন আমেরিকানসহ ইসরাইলের ভেতরে তাদের ১,২০০ নাগরিক এবং বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে এবং আরও ২,৭০০ জন আহত হয়েছেন। ওয়াশিংটনে হোয়াইট হাউজ বলছে আরও ১৭ জন আমেরিকানের কোন খোঁজ পাওয়া যায়নি।

ও দিকে ফিলিস্তিনিরা বলছে যে ইসরাইলের পাল্টা আক্রমণে তাদের ১,০৫৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ৫,২০০ জন আহত হয়েছেন। গাজায় স্থল আক্রমণ চালানো হলে উভয় পক্ষের হতাহত হবার সংখ্যা নিশ্চিত ভাবেই আরও বৃদ্ধি পাবে।

এ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে যুক্তরাষ্ট্র ইসরাইলের পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে।

বাইডেন বলেন বুধবার সকালে তিনি নেতেনেইয়াহুর সঙ্গে কথা বলেছেন। সাম্প্রতিক দিনগুলিতে এই দুই নেতার মধ্যে এটি ছিল চতুর্থ ফোনালাপ।

গাজায় জঙ্গিরা আনুমানিক ১৫০ জনকে পণলবন্দী করে রেখেছে যাদেরকে তারা ইসরাইল থেকে জোর করে নিয়ে এসেছে , এদের মধ্যে রয়েছে সৈন্য, নারী, পুরুষ. শিশু এবং বয়স্ক লোকজন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি । তাদের স্বজনরা টেলিভিশন সাক্ষাত্কারগুলিতে তাদের মুক্তির আবেদন জানাচ্ছেন।

ইতোমধ্যে বুধবারও ইসরাইলে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে যার মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলের শহর আশকেলনে ভারি গোলা নিক্ষেপ। এই শহরটি গাজা সীমান্তের উত্তরে স্বল্প দূরে অবস্থিত । গাজায়ও ইসরাাইলের বোমা হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইল ২৩ লক্ষ ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় খাদ্য, পানি, জ্বালানি এবং ওষুধপত্র পাঠানো বন্ধ করে দিয়েছে। সীমান্ত পারাপারের জায়গায় ইসরাইলি বিমান হামলার পর মিশর থেকে এক মাত্র সরবরাহ পথটিও বন্ধ হয়ে যায।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০