৮ অগাস্ট ২০২২, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান”-এর বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশের হবিগঞ্জ জেলার প্রবাসীদের সংগঠন “হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান”-এর বার্ষিক বনভোজন-২০২২ গত রবিবার (৩১ জুলাই) সেন্টার লাইন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক বাংলাদেশীরা উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক খেলাধুলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আনন্দ উৎসবে পরিণত করে। এরপর সুস্বাদু বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

দুপুরের খাবার পরে আকর্ষণীয় র্যাফেল ড্র-সহ প্রতিটি প্রতিযোগিতায় জয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

বনভোজনকে প্রাণবন্ত করতে মোঃ টিপু মিয়া (আলাদিন সুইট), জুয়েল আহমদ (যমুনা সুপার মার্কেট), মিশিগান বিএডিসি, বি ডি ফার্মেসী, আহমদ গ্রোসারী, মিয়া এন্ড মিয়া, শাহজালাল গ্রোসারী, মোঃ মবস্বীর আহমদ, বেঙ্গল অটো, লেবাস ফ্যাশন, সিরাজ উদ্দিন ও মেট্রেক্স ফার্ণিচার প্রমূখ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মবস্বীর আহমদ ও সাধারণ সম্পাদক এম এ তোয়াহা সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে “হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান” প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জাকজমক ভাবে বনভোজন আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

২

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৩

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৪

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৫

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৬

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৭

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৮

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৯

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১১

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১২

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৩

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৪

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৬

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৭

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৮

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৯

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

২০