৩ জানুয়ারী ২০২৪, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশে আপনাদের ছেলে-মেয়ের ভাগ্যের পরিবর্তন হবেই — মন্ত্রীপুত্র জুমন

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন, এমপি। এবারের নির্বাচনি প্রচারণায় মন্ত্রী শাহাব উদ্দিনের পাশাপাশি তাঁর ছেলে জাকির হোসেন জুমন রাতদিন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

বিভিন্ন পথসভায় জাকির হোসেন জুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশে আপনাদের ছেলে-মেয়ের ভাগ্যের পরিবর্তন হবেই। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক অনুমোদন, জুড়ী সরকারি হাসপাতাল, নতুন থানা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন স্কুল-মাদ্রাসা-কলেজে নতুন নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। জুড়ী উচ্চ বিদ্যালয় এবং টিএন খানম কলেজকে সরকারিকরণ করা হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বর্তমান সরকার। এবার নৌকা বিজয়ী হলে বড়লেখা-জুড়ীর নতুন প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি ।

নৌকার প্রার্থী বর্তমান পরিবেশমন্ত্রীর পক্ষে মন্ত্রী পুত্র জাকির হোসেন জুমন ভোটারদের মন জয় করতে সকাল থেকে গভীর রাত অবধি প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। ভোটারদের ভোটকেন্দ্রে আনতে দলীয় নেতাকর্মীসহ তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইছেন। আবারো নৌকায় ভোট দিতে ভোটারদের দিচ্ছেন উন্নয়ের প্রতিশ্রুতি। জাকির হোসেন জুমনকে কাছে পেয়ে বড়লেখা ও জুড়ী এলাকার নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আনন্দে উদ্বেলিত। ভোটারদের নজর কাড়তে তফসিল ঘোষণার পর থেকে বড়লেখা ও জুড়ীর পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় তরুণ এই সমাজসেবক। জনগণের সামনে তুলে ধরছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা।

নির্বাচনী মাঠে নৌকাকে জেতাতে গত কয়েক দিন ধরে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জে কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে বিরামহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

আর মাত্র তিন দিন বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০