৭ সেপ্টেম্বর ২০২৩, ৪:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রী একে অপরের প্রতি আগ্রহ হারানোর কারণ

প্রতীকী ছবি

বিয়ের পর স্বামী-স্ত্রী একসঙ্গে বছরের পর বছর এক ছাদের তলায় থাকার পরও সম্পর্ক ভেঙে যেতে পারে।

সব সময় যে তৃতীয় ব্যক্তির কারণেই সম্পর্ক ভেঙে যায় তা কিন্তু নয়, দু’জনের বোঝাপোড়া যদি ভালো না থাকে তাহলে সেই সম্পর্কে নারী-পুরুষ উভয়ই আগ্রহ হারাতে পারেন।

দাম্পত্যে এমন কিছু ভুল হতে পারে, যে কারণে একে অপরের প্রতি আগ্রহ কমে যেতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক কী কী কোন ভুলগুলো-

যোগাযোগ কমে যাওয়া

দাম্পত্য সম্পর্কে যদি যোগাযোগ সমস্যা থাকে তাহলে একটি সম্পর্কে অনীহা আসতে পারে। সুস্থ যোগাযোগের অভাব সম্পর্কের জন্য বিপর্যয়কর হয়ে ওঠে।

এক্ষেত্রে উভয় অংশীদারের প্রয়োজন ও উদ্বেগগুলো সম্পর্কে ধারণা মেলে না ও ভুল বোঝাবুঝি বা বিভিন্ন বিষয়ের সমাধান হয় না। সঠিক যোগাযোগ সম্পর্ক আরও গাঢ় করে।

শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা কমে যাওয়া

শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতা কমে যাওয়ার কারণেও দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসতে পারে ও একে অপরের প্রতি আগ্রহ কমতে থাকে। সঙ্গীর সঙ্গে মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক্ষেত্রে সঙ্গীর হাত ধরা, কপালে চুমু দেওয়া ও শারীরিক ঘনিষ্ঠতাসহ রোমান্টিক বিভিন্ন কথা সঙ্গীর সঙ্গে শেয়ার করা জরুরি। তাহলে সম্পর্ক ভালো থাকবে আর স্বামী-স্ত্রীর মধ্যে আগ্রহও কমবে না।

নিজেকে সময় না দেওয়া

দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে নিজেদের মধ্যে কিছুটা স্পেস রাখতে হবে। যাতে স্বামী বা স্ত্রী কেউই বিরক্তবোধ না করেন। ব্যক্তিগত কিছুটা সময় কাটানোর অধিকার সবারই আছে, এতে মন ভালো থাকবে।

আর যদি আপনি সঙ্গী আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখেন কিংবা সীমাবদ্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার প্রতি সঙ্গী আগ্রহ কমতে শুরু করবে।

বিশ্বাস ও সম্মানের অভাব

সঙ্গীর প্রতি যদি আপনার বিশ্বাস ও সম্মান না থাকে তাহলে কিন্তু সঙ্গীর আপনার প্রতি আগ্রহ কমতে থাকবে। আপনি যদি সব সময় আপনার স্বামী বা স্ত্রীকে সন্দেহের চোখে দেখেন বা তাকে সম্মান না দেন কিংবা মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু দাম্পত্য সম্পর্ক টেকানো মুশকিল হয়ে উঠবে।

অবাস্তব প্রত্যাশা করা

একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই অবদান রাখতে হয়। দাম্পত্য জীবনে যদি কোনো অংশীদার অবাস্তব প্রত্যাশা কনে, তাহলে অন্যজন স্বাভাবিকভাবেই তাতে বিরক্ত হয়ে যাবেন। তাই আপনার সঙ্গীর কাছ থেকে অবাস্তব প্রত্যাশা করবেন না।

অনেকেই তার স্বামী বা স্ত্রীকে সিনেমার নায়ক বা নায়িকার মতো রোমান্টিক হিসেবে পেতে চান! এ ধরনের প্রত্যাশা পরিপূর্ণ না হওয়াটাই স্বাভাবিক।

কাল্পনিক জগতের সঙ্গে কখনো বাস্তবকে মেলানোর চেষ্টা করবেন না, এতে সংসারে অশান্তি হবে। দীর্ঘদিন এভাবে চললে স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি আগ্রহ কমতে শুরু করবে। সূত্র: বোল্ডস্কাই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০