২০ সেপ্টেম্বর ২০২২, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুরে মক্তব ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দেয়া হয়েছে। স্থানীয় শিক্ষক আলী এরশাদ বাবলু’র পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সাতগাঁও এলাকার বিভিন্ন মাদ্রাসা ও মক্তবের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার প্রদান করা হয়। ডিজিটাল নূরানী মাদ্রাসায় গতকাল সকালে দু-ধাপে পবিত্র কুরআন উপহার প্রদান করা হয়েছে। প্রথম ধাপে ওয়ার্ড সদস্য মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও হাফিজ রেজওয়ানুল করিম জোসেফ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রাসার মুহতামিম সাংবাদিক, মাওলানা শফিউল আলম, প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মাইনুদ্দিন। দ্বিতীয় ধাপে মাওলানা শায়খ বদরুদ্দীন’র সভাপতিত্বে ও নূর হোসাইন লালনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলী এরশাদ বাবলু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক শেখ দিলওয়ার হোসেন,খিরধরপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াহিয়া, উপস্থিত ছিলেন ডিজিটাল নুরানী মাদ্রাসা অনন্তপুরের সভাপতি মোঃবাবুল মিয়া ,নুরুজ্জামান শাহ, আমিরুজ্জামান শাহ, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নুর আলম, মোঃ মিজানুর রহমান, শেখ মোফাজ্জল ও ত্বোয়াহা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মহাগ্রন্থ আল-কুরআনের সঠিক শিক্ষা গ্রহণ, অনুশীলন ও তা হৃদয়াঙ্গম করে এর পবিত্র শিক্ষামালার যথাযথ সঠিক বাস্তবায়ন করা। কেননা, এ কুরআনের শিক্ষার মাঝেই মানব জীবনের সব স্বার্থ ও যাবতীয় কর্মকাণ্ড এবং দুনিয়া ও পরকালের ছোট থেকে বড় সব সমস্যার সমাধানের সঠিক পথ রয়েছে। তাইতো পবিত্র কোরআনকে বলা হয় মানুষের পরিপূর্ণ জীবন বিধান। শেষে সবাইকে কুরআনের আলোয় আলোকিত হয়ে কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০