৩০ অক্টোবর ২০২২, ২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ. কোরিয়ায় হ্যালোইনের ভিড়ে চাপা পড়ে নিহত অন্তত ১৫১

সিউলে হ্যালোইনের উৎসব

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইনের উৎসব এ  সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিউলের ইয়ংসান ফায়ার বিভাগের প্রধান চোই সিওং-বিওম বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

তিনি বলেন, আহতদের হাসপাতালের পাশাপাশি সিপিআর দেওয়ার মাধ্যমে সুস্থ করার জন্য নিকটবর্তী শরীরচর্চা কেন্দ্রে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, ধারনা করা হচ্ছে সিউলের প্রধান পার্টি স্পট হ্যামিল্টন হোটেলের কাছে একটি সরু গলিতে একটি বিশাল জনতা এগিয়ে যাওয়ার পরে লোকেরা পদপিষ্ট হয়ে মারা যায়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক বিবৃতিতে জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং উৎসবের স্থানগুলোর নিরাপত্তা পর্যালোচনা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া দ্রুত বিপর্যয়কালীন চিকিৎসা সহায়তা দল মোতায়েন করার এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে বেড সুরক্ষিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, হ্যালোইন উৎসবে অংশগ্রহণের জন্য প্রায় এক লক্ষ লোক একত্রিত হয়‌‌। যা সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পরে এটি ছিল সবচেয়ে বড় গণসমাবেশ।

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ফ্লুর প্রকোপ বাড়ছে: সিডিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০