১৮ জানুয়ারী ২০২৩, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান শাহর রহস্যময় মৃত্যু আসছে ওয়েব সিরিজে

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা, সে রহস্য এখনও অমীমাংসিত। আর সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে এবার আসছে ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজ ।ওয়েব সিরিজটিন নির্মাণ করেছেন তানিম রহমান অংশু এবং প্রযোজক ছিলেন শাহরিয়ার শাকিল ।

 

সালমান শাহ, ৪ বছরে মাত্র ২৭টি সিনেমা করে যিনি অক্ষয় হয়ে আছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। মাত্র ২৪ বছর বয়সে অস্বাভাবিক এক মৃত্যুতে থেমে যায় যার পথচলা; তবে সেটা কি হত্যা, নাকি আত্মহত্যা, সেই জট খোলেনি ২৭ বছরেও।

 

দৃশ্যত সেই রহস্যের উপর আলোকপাত করতেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই আনছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। কার মৃত্যু রহস্য এই সিরিজের উপজীব্য, তার নাম তারা নেয়নি, তবে ঘটনাক্রমই তা স্পষ্ট করে দেয়, আর ওয়েব সিরিজের নামটিও সালমান শাহর শেষ সিনেমার নাম থেকে নেওয়া।

 

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ‘বুকের মধ্যে আগুন’ নির্মাণ করছেন ন’ডরাইখ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। আলফা-আইয়ের প্রযোজনায় নির্মিত সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে হইচই বাংলাদেশে মুক্তি পাবে।

 

সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাকে দেখা যাবে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে। চিত্রনায়ক সালমান শাহর চরিত্রে অভিনয় করছেন বড় পর্দার নায়ক জিয়াউল রোশান। এছাড়া এ সিরিজে তৌকির আহমেদ, তমা মির্জাসহ এক ঝাঁক শিল্পীকে দেখা যাবে।

 

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, “গত বছরের জানুয়ারি থেকে এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। গত ডিসেম্বরে শুটিং শেষ হয়েছে। সদরঘাট, এফডিসিসহ ঢাকার বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।”

 

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। মৃত্যুর আগে মাত্র তিন বছরে ২৭টি ছবিতে অভিনয় করেন। যার বেশিরভাগই তুমুল জনপ্রিয়তা পায়।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০