১১ জানুয়ারী ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাগরে ফেলা চিঠি ফিরে পেলেন ৩৭ বছর পর

কয়েক দশক আগে ফেলে দেওয়া কোনো জিনিস নিশ্চয়ই ফিরে পাওয়ার আশা কেউ করেন না, আর তা যদিও হয় সমুদ্রে ফেলে দেওয়ার চিঠি। তাহলে সেটিতো অনেকটা অসম্ভবই। তবে, সেই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে মার্কিন নাগরিক ট্রয় হেলারের জীবনে। না চাইতেই তিনি ফিরে পেয়েছেন ৩৭ বছর আগে সাগরে ফেলে দেওয়া একটি চিঠি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৫ সালে ফ্লোরিডার ভেরো সৈকতে বেড়াতে গিয়েছিলেন ট্রয় হেলার। তখন তার বয়স মাত্র ১০ বছর। সে সময় ওই বোতল সাগরের পানিতে ছুড়ে দিয়েছিলেন তিনি।

চিঠি ফেরত পাওয়ার এ ঘটনা ঘটে গত নভেম্বর মাসের ১৩ তারিখে। সেদিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেবাস্তিয়ান শহরের সৈকত দিয়ে হাঁটছিলেন কেটি কারম্যাক্স ও অ্যানি কারম্যাক্স। এর আগে ওই অঞ্চলে হারিকেন নিকোল আঘাত হেনেছিল। হারিকেনের কারণে সৈকতে জমে থাকা আবর্জনা সেদিন পরিষ্কার করছিলেন কয়েকজন শিক্ষক। তারা কেটি ও অ্যানির হাতে একটি বোতল তুলে দেন। ওই বোতলের মধ্যে ছিল একটি চিঠি।

চিঠিতে লেখা ছিল ট্রয় হেলারের নাম আর একটি ঠিকানা ও ফোন নম্বর। সেই তথ্য ব্যবহার করে অনলাইনে ট্রয়ের খোঁজ শুরু করেন কেটি ও অ্যানি। পরে খোঁজ পান, কেন্টাকি অঙ্গরাজ্যের মাউন্ট ওয়াশিংটনে একই নামে একজন থাকেন।এরপর ওই ঠিকানায় ফোন দেন দুজন। ট্রয় প্রথমে অপরিচিত নম্বর দেখে ফোন ধরেননি। পরে একটি খুদে বার্তা দেখে চমকে ওঠেন।তিনি বলেন, ‘আমি যখনই বার্তাটি দেখলাম, ওই বোতলে চিঠি ভরে ফেলে দেওয়ার ঘটনাটি আমার মনে পড়ল।’

ট্রয়ের সন্ধান পাওয়ার পর চিঠিটি তার কাছে পাঠিয়ে দেন কেটি ও অ্যানি। বর্তমানে ট্রয় সেটি তার ছবির সঙ্গে ফ্রেমে বাঁধিয়ে রেখেছেন।স্মৃতিচারণা করতে গিয়ে ট্রয় জানান, প্রায় চার দশক পরও সেটি ঠিকঠাক থাকবে, এমন আশা করেননি।

ট্রয় বলেন, ‘এটা এমন একটা ঘটনা, যা আপনি কখনো ভাবতে পারবেন না। আমি ভেবেছিলাম, বোতলটা পানিতে ছুড়ে দেব আর সেটি কত দূর যায় দেখব। তবে শেষ পর্যন্ত বোতলটা আমার কাছে ফিরে আসাটা অসাধারণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০