নিউজ ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইদ-মুগ্ধদের ‘শহীদ’ আখ্যা দিয়ে এবার বিসিবির শ্রদ্ধা

কোটা আন্দোলন ঘিরে দেশে চলমান অস্থিরতার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন ক্রিকেটাররা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে বন্ধ ছিল স্বাভাবিক কার্যক্রম। তবে সঙ্কট কাটিয়ে মাঠে ফিরেই শ্রদ্ধাভরে শহীদদের স্মরণ করলেন ক্রিকেটাররা।

 

কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন, গত এক মাস নিস্তব্ধ হয়ে পড়েছিল ক্রীড়াঙ্গণ। অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। আজ বুধবার মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। ফেরার দিনে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই জাতীয় আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের পাশাপাশি মাঠে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয় শহীদদের স্মরণে।

 

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই সময় উপস্থিত ছিলেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ অনেকেই। এছাড়া শেরে বাংলা স্টেডিয়ামের অফিস ভবনের দেয়ালে বিশাল ব্যানার ও ফেস্টুনে সাইদ, মুগ্ধ, রাফিসহ অনেক শহীদদের ছবি সম্বলিত ব্যানারে লিখা হয়, ‘জাতীয় এ আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ নিচে ছিল বিসিবির লোগো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০