৩১ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

জাতীয় প্রেসক্লাব নির্বাচন

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২০২৩-২০২৪) ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পুননির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত।

৩১ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও ইত্তেফাকের সাংবাদিক ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট।
তাঁর প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে সবুজ-ইলিয়াস পরিষদের হাসান হাফিজ পুনর্নির্বাচিত হয়েছেন।
সহ সভাপতি পদে ফরিদা-শ্যামল পরিষদের রেজোয়ানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী এবং কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া, ব্যবস্থাপনা কমিটির ১০টি সদস্য পদের মধ্যে সবুজ-ইলিয়াস পরিষদের ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কাজী রওনক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, বখতিয়ার রাণা, শাহনাজ বেগম, সীমান্ত খোকন ও মোহাম্মদ মোমিন হোসেন। সদস্য পদে ফরিদা-শ্যামল পরিষদের তিনজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ফরিদ হোসেন, কল্যাণ সাহা ও শাহনাজ সিদ্দিকী। এ ছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী জুলহাস আলম নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০