বাংলা সংবাদ ডেস্ক
২ নভেম্বর ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষটা ভালো করার প্রচেষ্টায় ট্রাম্প-কমলা

শেষটা ভালো করার প্রচেষ্টায় রয়েছেন ট্রাম্প-কমলা। এজন্য ছুটছেন নিরন্তর। সময় ফুরিয়ে আসছে। একই সঙ্গে বাড়ছে ব্যস্ততা। গত তিন মাস কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প ভোটারদের কাছে ছুটে বেড়িয়েছেন। প্রচারের শেষ দুই দিনে নিজেদের সবটুকু শক্তি দিয়ে সিদ্ধান্তহীন ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জন করতে চাইছেন। আধুনিক কালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে এমন তীব্র প্রতিযোগিতা আগে আর কখনো চোখে পড়েনি। ৫ নভেম্বরের নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্যে ছুটে বেড়াচ্ছেন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের যাওয়ার লড়াইয়ে তিনি শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে সমাবেশ করছেন জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও মিশিগানে। শেষ মুহূর্তে ভোটারদের কাছে তিনি বার্তা দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এবার আর পা হড়কাতে চান না ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেও ২০২০ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরেছিলেন। কিন্তু হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে তাঁকে অনেক বাধা পেরোতে হচ্ছে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো প্রার্থী হিসেবে তিনিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে তিনি উগ্র ডানপন্থার সরকার হিসেবে ঝুঁকে পড়ার ও ‘আমেরিকা প্রথম’ নীতির ওপর জোর দিয়ে আগ্রাসী বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

কমলার নির্বাচনী সমাবেশ থেকে কয়েক মাইল দূরত্বে এবারের নির্বাচনে সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসেবে ৭৮ বছর বয়সী ট্রাম্প গত শুক্রবার মিলওয়াকি ও উইসকনসিনে সমাবেশ করেছেন। এর বাইরে নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও জর্জিয়ায় সমাবেশ করবেন তিনি। এসব স্থানে আবার কমলার পথ মাড়াতে হবে তাঁকে। কমলা ও ট্রাম্পের এই ব্যস্ত নির্বাচনী প্রচার সোমবার রাত পর্যন্ত চলবে। তাঁদের এসব সমাবেশ গভীর রাত পর্যন্ত চলবে। এর মধ্যে মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে সমাবেশ করবেন ট্রাম্প। অন্যদিকে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় সমাবেশ করবেন কমলা।

মঙ্গলবার ভোটের দিন হলেও যুক্তরাষ্ট্রের ভোটাররা ব্যাপক হারে আগাম ভোট দিচ্ছেন। এর মধ্যে সাত কোটি আগাম ভোট দেওয়া হয়ে গেছে। এর মধ্যে জর্জিয়াতেই ৪০ লাখের বেশি ভোটের রেকর্ড হয়েছে। নির্বাচন ঘিরে জরিপগুলোয় এখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে। এর মধ্যে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য রয়েছে। এসব অঙ্গরাজ্যের ভোটই এবার ফল নির্ধারণ করবে। এ কারণেই ট্রাম্প ও তাঁর ৬০ বছর বয়সী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে কঠিন লড়াই করতে হচ্ছে এখানে।

 

কমলা হ্যারিস মূলত মধ্যপন্থী ভোটার ও তাঁর দল ডেমোক্র্যাট–সমর্থকদের কাছে ছুটে যাচ্ছেন। তাঁদের কাছে ট্রাম্পকে বিষাক্ত কর্তৃত্ববাদী হিসেবে তুলে ধরে তাঁর অধ্যায় শেষ করতে আহ্বান জানাচ্ছেন। উইসকনসিনে ভোটারদের কাছে কমলা বলেন, ট্রাম্প অনিয়ন্ত্রিত ক্ষমতাশালী হয়ে উঠতে নির্বাচন করছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষ থেকে ইতিমধ্যে কমলাকে ব্যাপক আক্রমণ করে মন্তব্য করা হচ্ছে। মূলত ট্রাম্প তাঁর অনুগত ভক্ত ও ভোটারদের ব্যাপক হারে উপস্থিত হয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। মিশিগানে গত শুক্রবার ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য কমলার সমাপনী বার্তা হলো সে তোমাদের ঘৃণা করে।’ ট্রাম্প আরও বলেন, কমলার নির্বাচিত হলে অর্থনৈতিক মন্দা শুরু হবে। কমলাকে যুদ্ধবাজ হিসেবেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০