বাংলা সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শনির উপগ্রহে জীবনের সন্ধানে নাসা পাঠাবে রোবোটিক সাপ

মহাবিশ্বে পৃথিবীতেই প্রাণ আছে কি না, এই রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন।

 

পৃথিবীর বাইরে জীবনের সন্ধানে নানা মহাকাশযান ও রোবট পাঠানো হচ্ছে। এই গবেষণায় সাম্প্রতিক কালে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা শনির একটি উপগ্রহে জীবনের সন্ধানে একটি স্ব-চালিত রোবট পাঠাবে। যন্ত্রটির ডিজাইন বা অবকাঠামো সাপের দেহের আকৃতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। যেটা দেখতে কিছুটা সাপের মতো লম্বাটে ও সরু।

 

নাসার এই রোবটের নাম দেওয়া হয়েছে ‘এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার’। আর একে সংক্ষেপে বলা হচ্ছে ইইএলএস। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ইঞ্জিনিয়াররা এই অত্যাধুনিক যন্ত্র তৈরি করেছেন। জেট প্রপালশন ল্যাবরেটরির তথ্যমতে, ‘এই রোবটের বিশেষ ক্ষমতা হলো, এটি অন্য গ্রহের পৃষ্ঠের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে, পানির নিচে চলাচল করতে পারবে। এমনকি বরফের পৃষ্ঠেও আঁকড়ে থাকতে পারে ১৬ ফুট দৈর্ঘ্য। এবং  ২২০ পাউন্ড ওজনের এই রোবটটি।

 

শনি আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। শনি গ্রহ এর বলয়ের কারণে অন্য গ্রহ থেকে আলাদা। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে খালি চোখে দেখা যায়, এমন গ্রহগুলোর মধ্যে শনি সবচেয়ে দূরে অবস্থিত। শনির মোট উপগ্রহ ১৪৬টি। শনির এনসেলাডাসে নামের উপগ্রহের পৃষ্ঠদেশ সাদা বরফ দ্বারা আচ্ছাদিত, যা এটিকে সৌরজগতের সবচেয়ে প্রতিফলিত বস্তুগুলোর মধ্যে একটি করে তোলে। এনসেলাডাস প্রায় ৫০০ কিলোমিটার চওড়া। এর পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ১৯৮ ডিগ্রি সেলসিয়াস। এই পরিবেশের কথা মাথায় রেখে একে মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড ঠান্ডায়ও কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০