২০ মার্চ ২০২৩, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেজার রশ্মি দিয়ে বজ্রপাতের নিয়ন্ত্রণে সফল বিজ্ঞানীরা

ছবি: আউটডোর এক্টিভ

লেজার রশ্মি ব্যবহার করে বজ্রপাতকে নিয়ন্ত্রণের সফলতা পেয়েছেন বলে দাবি করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে তাদের এই আবিষ্কার একদিন বিমানবন্দর, রকেট উৎক্ষেপণ স্থানসহ এরূপ সংবেদনশীল জায়গাকে রক্ষার কাজে আসবে। 

বর্তমানে সাধারণদ বজ্রপাতের হাত থেকে কোনো ভবনকে রক্ষায় লাইটনিং রড ব্যবহার করা হয় যা দামের দিক থেকে সহজলভ্য। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীদের আবিষ্কৃত লেজার প্রযুক্তিটির দাম কয়েক মিলিয়ন ডলারের মত হলেও এবং ভবিষ্যতে ঠিক কতটা কার্যকর ও উপযুক্ত হবে, সেটি এখনো নিশ্চিত নয়।

পৃথিবীতে প্রতি সেকেন্ডে ৪০ থেকে ১২০টি বজ্রপাত ভূপিত হয়। প্রত্যক্ষ বা পরোক্ষ আঘাতে বজ্রপাতের আঘাতে বছরে প্রায় ৪ হাজারের মত মানুষ মারা যান আর ক্ষতি হয় শত শত কোটি ডলারের সম্পদ। এসকল বড় ঝুঁকি থেকে নিজেতে সুরক্ষিত রাখতেই বর্তমানে ভবনের ছাদে সবাই লাইটনিং রড ব্যবহার করে তাছাড়া তেমন কোনো বিকল্পও নেই। এই লাইটনিং রড ১৭৫২ সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আবিষ্কার করেছিলেন।

বেশ কয়েক বছরে ৬টি গবেষণা সংস্থার বিজ্ঞানীরা সম্মিলিতভাবে ফ্রাঙ্কলিনের একই ধারণাকে কাজে লাগিয়ে আরো উন্নত প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা একটি ধাতব লোহাকে নিখুঁত লেজার দিয়ে প্রতিস্থাপন করে এই সফলতা পেলেন।

সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত একটি গবেষণার প্রতিবেদনে বলা হয় যে, সুইজারল্যান্ডের একটি পাহাড়ের ওপর থেকে নিখুঁত লেজার রশ্মি ব্যবহার করে বজ্রপাতের গতিপথ ৫০ মিটারের মতো পরিবর্তন করা গেছে।

গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক এবং ইএনএসটিএ প্যারিস ইনস্টিটিউটের পাদার্থবিদ অরেলিয়েন হওয়ার্ড বলেন, ‘বজ্রপাতের ওপর লেজারের কোনো প্রভাব আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। দেখলাম সহজে এটি বজ্রপাতকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলো।’

বজ্রপাতের ফলে উৎপন্ন এই বিশাল শক্তিকে বিজ্ঞানীরা আগেও নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ২০০৪ সালে মেক্সিকোতে ও ২০১১ সালে সিঙ্গাপুরে লেজারের সাহায্যে বজ্রপাতকে নিয়ন্ত্রেণের চেষ্টা করেছিলেন বিজ্ঞানীরা যদিও তারা সেই সকল চেষ্টায় ব্যর্থ হয়েছিল তবে এখন আগের চেয়ে আরও শক্তিশালী ও নিখুঁত লেজার ব্যবহার করে এই সফলতা পাওয়া গেছে।

সুইজারল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলের স্যান্তিস পর্বতের চূড়ায় ১২৪ মিটার লম্বা টেলিকমিউনিকেশন টাওয়ারের পাশেই শক্তিশালী লেজারটি স্থাপন করা হয়েছে। এটি লম্বা ধাতব হওয়ায় এই টাওয়ারটি লাইটনিং রড হিসেবে কাজ করে এবং বছরে শতাধিক বজ্রপাত এটির উপর আছড়ে পড়ে। ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় ঝড়বৃষ্টির মধ্যে বিজ্ঞানীরা লেজার রশ্মি দিয়ে বজ্রপাত নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এই সময়ের মধ্যে টাওয়াটিতে অন্তত ১৫ বার বজ্রপাত আঘাত হানে, যার মধ্যে ৪ বারই লেজার রশ্মি সক্রিয় ছিল। গবেষকরা লক্ষ্য করেছেন, এই ৪ বারই বজ্রপাত লেজার রশ্মির পথ অনুসরণ করেছে এবং বজ্রপাতগুলোর পতনস্থল ৫০ মিটার পর্যন্ত পরিবর্তীত হয়েছে।

লেজার রশ্মি দিয়ে সব ধরনের বজ্রপাতকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে কি না এমন প্রশ্নে হওয়ার্ড বলেন, “সেটি বুঝতে আরও অনেক গবেষণা করতে হবে। তবে যে সফলতা ইতোমধ্যে পাওয়া গেল, সেটিকেও নিতান্তই ‘উল্লেখযোগ্য’।”

সূত্র: সায়েন্স, এবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০