১৩ নভেম্বর ২০২৪, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লি যেলডিনকে ইপিএ প্রধানের দায়িত্বে বেছে নিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প সোমবার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান হিসেবে নিউ ইয়র্কের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লি যেলডিনের নাম ঘোষণা করেছেন। যেলডিনের ওপর দায়িত্ব থাকবে দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর পরিবেশ রক্ষার নামে চাপিয়ে দেয়া জ্বালানি বিষয়ক কঠোর বিধিনিষেধ কমানোর।

বিশ্বে জলবায়ু সঙ্কট নিয়ে উদ্বেগের মধ্যে অ্যামেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লি যেলডিনকে দায়িত্ব দিয়েছেন তিনি।তিনি বলেছেন ইপিএ প্রধান হিসেবে যেলডিনের কাজ হবে ‘ন্যায্য ও দ্রুত সিদ্ধান্ত’ নেয়া।

 

 

রিপাবলিকান প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প পরিবেশের সুরক্ষা এবং দূষণসংক্রান্ত বিধিনিষেধগুলো ভেঙে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ এগুলোকে ব্যবসার ক্ষেত্রে বাধা বলে মনে করেন তিনি।এই পদে বসতে সেনেট থেকে নিশ্চয়তার প্রয়োজন হলেও আগামী মেয়াদে রিপাবলিকানরা সেনেটে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তা নিয়ে ভাবছেন না ট্রাম্প। তবে যেলডিনের নিয়োগে পরিবেশের সুরক্ষা নিয়ে শঙ্কায় দেশের পরিবেশবিদরা।দায়িত্ব পেয়ে এক্স বার্তায় যেলডিন জ্বালানি শক্তিতে অ্যামেরিকার আধিপত্য পুনরুদ্ধার করার পাশাপাশি গাড়ি শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেনযেলডিন ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে কংগ্রেসে থাকা অবস্থায় পরিবেশের বিপক্ষে নেয়া বিভিন্ন সিদ্ধান্তে ভোট দেন। এই কারণে তার প্রতি ক্ষুব্ধ পরিবেশবিদরা।

 

 

পরিবেশগত অ্যাডভোকেসি গ্রুপ লিগ অফ কনজারভেশনের ভোটারদের মতে, যেলডিন কংগ্রেসে দায়িত্ব পালনকালে জলবায়ু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আইনের বিরোধিতা করেছেন।

৪৪ বছর বয়সি যেলডিন গেলো ২০২২ সালে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ক্যাথি হোকুলের কাছে নিউ ইয়র্কের গভর্নরের দৌড়ে হেরে যান। সেবারের নির্বাচনি ক্যাম্পেইনে, তিনি আরও বেশি জ্বালানি উত্তোলনের জন্য বেশি করে পাইপলাইন নির্মানের তাগিদ দেন। একারণে পরিবেশবাদীদের কাছে খুব একটা ভালো অবস্থান নেই তার।

এদিকে সংস্থা হিসেবে ইপিএ এর অন্যতম দায়িত্ব হচ্ছে, অ্যামেরিকার বাতাস, পানি ও ভূমি দূষণমুক্ত রাখা। তবে যেলডিন ইপিএ-তে ট্রাম্পের ব্যাবসায়িক এজেন্ডা বাস্তবায়ন করবেন বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

 

 

 

এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প পরিবেশ রক্ষার কয়েকশ চুক্তি থেকে বেরিয়ে আসেন। একই সঙ্গে ইপিএ-এর বাজেট তিনভাগের একভাগে নামিয়ে আনেন। ইতোমধ্যে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প গাড়ির কারণে হওয়া দূষণের বিরুদ্ধে আরোপ করা ইপিএ-এর বিধিনিষেধ তুলে দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১০

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

১১

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

১২

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৩

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

১৪

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১৫

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১৬

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১৮

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৯

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

২০